মহান বিজয় দিবস উপলক্ষে এ টু জেড এর উদ্যোগে ও সেইফটি সোশ্যাল অর্গানাইজেশনের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করার লক্ষে বিনামূলে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী আয়োজন করা হয়েছে।
শনিবার (১৬ই ডিসেম্বর) সকালে দক্ষিণ সুরমার মোগলাবাজারের আরকান আলী মার্কেটে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুহিবুর রহমান সোয়েব, মুক্তার হোসেন মান্না, রাকিব প্রমুখ।
সার্বিক সহযোগিতায় ছিলেন সেইফটি সোশ্যাল অর্গানাইজেশনের সদস্যবৃন্দ।
দিনব্যাপী এ ক্যাম্পে স্থানীয় প্রায় দুই শতাধিক ব্যক্তি বিনামূল্যে তাদের রক্তের গ্রুপ নির্ণয় করেন।
আয়োজকরা জানান, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে তারা বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের কাজটি করে থাকেন। সংগঠনের সদস্যরা যে কোনো সময় কারো প্রয়োজনে রক্ত দিতে প্রস্তুত থাকে।
জৈন্তাবার্তা/এমকে




