গোয়াইনঘাটে মহান বিজয় দিবস পালিত
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে মহান বিজয় দিবস পালিত

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ১৬/১২/২০২৩ ০৫:৪৫:১২ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে মহান বিজয় দিবস পালিত

গোয়াইনঘাটে মহান বিজয় দিবস পালিত।


যথাযোগ্য মর্যাদায় সারা দেশের ন্যায় সিলেটের গোয়াইনঘাট উপজেলায় পালিত হয়েছে মহান বিজয় দিবস। বিভিন্ন সরকারী-বেসরকারী, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, স্কুল-কলেজসহ রাজনৈতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি মাধ্যমে দিবসটি পালন করে। 

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস পালন করা হয়েছে।

বিভিন্ন সরকারী-বেসরকারী, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, স্কুল-কলেজসহ রাজনৈতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি মাধ্যমে দিবসটি পালন করে। 

 সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের শুভ সূচনা, পতাকা উত্তোলন ও সরকারি, আধা-সরকারি, স্বায়ত্ত্বশাসিত, বেসরকারি ভবনে আলোকসজ্জা। দিবসের প্রথম প্রহরে ভোর সাড়ে ৬ টায় গোয়াইনঘাট কেন্দ্রীয় স্মৃতিসৌধে

 বিজয় দিবসে দেশমাতৃকার টানে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, গোয়াইনঘাট থানা, মুক্তি যোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, গোয়াইনঘাট প্রেসক্লাব, উপজেলা যুবলীগ, উপজেলা ছাত্রলীগ,উপজেলা মুক্তি যোদ্ধা সন্তান কমান্ড, উপজেলা তাতীলীগ, গোয়াইনঘাট সরকারি কলেজ, ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজ, গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, অফিসার্স ক্লাব, লেডিস ক্লাব অর্ধশতাধিক বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন।  

সকাল ৮ টায় স্থানীয় গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন প্রধান অতিথি গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ ও বিশেষ অতিথি গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক, অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, গোয়াইনঘাট মুক্তি যোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক।

সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে  মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার পরিবারের সংবর্ধনা, বালকদের ক্রীড়া প্রতিযোগিতা, সাড়ে১০ টায় মহিলা ও বালিকাদের ক্রীড়া প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধভিত্তিক শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক