বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ভাষণের ফসল বিজয় দিবস: চেয়ারম্যান লোকমান
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ভাষণের ফসল বিজয় দিবস: চেয়ারম্যান লোকমান

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৬/১২/২০২৩ ০৫:৫১:৪৭ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ভাষণের ফসল বিজয় দিবস: চেয়ারম্যান লোকমান

তোয়াকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান।


তোয়াকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তোয়াকুল কলেজ গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ লোকমান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ই মার্চ তৎকালীন রেসকোর্স ময়দান (বর্মানের সোহরাওয়ার্দী উদ্যানে) এক গুরুত্বপূর্ণ ভাষণ দেন। ভাষণটি একটি ঐতিহাসিক দলিল। এটি সকল স্বাধীনতাকামী জাতির জন্য এক প্রামাণ্য দলিলস্বরূপ, যার প্রতিটি শব্দ এক একটি পুস্তকসম। এ ভাষণের মাধ্যমে সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়, স্বাধীনতার প্রস্ততি নেয়, যুদ্ধে অংশগ্রহণে উদ্বুদ্ধ হয়, প্রাণ বিসর্জন দেওয়া ও ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে চূড়ান্ত বিজয় ছিনিয়ে নেয়া সম্ভব হয়েছিল।যার ফলস্রুতিতে আজ আমরা মহান বিজয় দিবস ১৬ই ডিসেম্বর পালন করতে পারছি। তাই ৭ই মার্চের ভাষণ মূলত স্বাধীনতার ভাষণ ছিল। তোয়কুল কলেজ আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা ও সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শনিবার ১৬ ডিসেম্বর দুপুরে তোয়াকুল কলেজের অধ্যক্ষ লোকমান হোসেন শিকদারের সভাপতিত্বে ও প্রভাষক শিব্বির আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাস্টার সিরাজ উদ্দিন,সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুনিম,কলেজ গভর্নিং বডির সদস্য শামসুদ্দিন আল আজাদ,তোয়াকুল স্বাস্থ্য পরিদর্শক মিসবাহ উদ্দিন, আইসিটি শিক্ষক আফাজ উদ্দিন,প্রভাষক ছমির চন্দ্র দাস ও যুবলীগ নেতা জসিম উদ্দিনসহ অনেকে।

মহান বিজয় দিবস উপলক্ষে কলেজ ছাত্রছাত্রীদের মধ্যে দেশাত্মবোধক গান,উপস্থিত বক্তব্য, কবিতা, ছড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভলিবল প্রতিযোগিতার আয়োজন করা হয়।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক