ফাইল ছবি
সিলেটের কানাইঘাট থানা পুলিশের একাধিক আভিযানে ৫ ওয়ারেন্টভূক্ত আসামী ও একটি মামলার এজাহার নামীয় আসামীসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে কানাইঘাট থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভূক্ত আসামী অনন্ত দাস, পিতা-মৃত রুমেল দাস, সাজন দাস, পিতা- অনন্ত দাস, উভয় সাং- ভাটিবারাপৈত, বশির উদ্দিন (৩৫), পিতা-মৃত নুরুল হক, সাং-রামপুর পশ্চিম, আনসার উদ্দিন, পিতা-মৃত আব্দুল বারি, সাং-ইয়ারকান্দি,ডাকনাইল পূর্ব, মারজানা, পিতা-আয়াত উল্লাহ, সাং-আমরপুর, থানা- কানাইঘাটকে গ্রেফতার করে।
এ দিকে কানাইঘাট থানার মামলা নং-৯(১২)২৩ এর এজাহার নামীয় আসামী রায়হান আহমদ (২০), পিতা-আনিসুল হক, সাং-উত্তর লক্ষীপ্রসাদ, থানা- কানাইঘাটকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্ররন করা হয়েছে।
জৈন্তাবার্তা/জেএ




