গোলাপগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন

গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬/১২/২০২৩ ১০:০২:৪৪ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন

ছবি: নিজস্ব


গোলাপগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে। শনিবার সূর্য্যধ্বয়ের সাথে সাথে তোপধ্বনির মধ্যদিয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অবস্থিত বীর সৌধে গোলাপগঞ্জ উপজেলা পরিষদ জাতির সুর্য সন্তান, বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে বিজয় দিবসের সুচনা করা হয়।

এরপর গোলাপগঞ্জ পৌরসভা, গোলাপগঞ্জ মডেল থানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা ও পৌর আওয়ামীলীগ, উপজেলা ও পৌর বিএনপি, উপজেলা ও পৌর জাতীয় পার্টি, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও স্মৃতি পাঠাগার, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও গোলাপগঞ্জের কর্মরত সাংবাদিক বৃন্দের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম,উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চৌধুরী , উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের সাবেক কমান্ডার শফিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি লুৎফুর রহমান, সাধারন সম্পাদক রফিক আহমদ, গোলাপগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্য মাছুদুল আমিন, শিক্ষা অফিসার দেওয়ান নাজমুল আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম রাব্বানি মজুমদার, উপজেলা ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান, সমবায় অফিসার ছদরুল ইসলাম , উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান চৌধূরী রিংকু, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের প্রতিষ্টাতা সভাপতি গোলাম দস্তগীর খান ছামিনসহ মুক্তিযুদ্ধা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এদিকে একই দিন সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এম সি



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক