ছবি: নিজস্ব
বিশ্বনাথের খাজাঞ্চিতে মহান বিজয় দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ঢেকে বিজয় দিবস পালন করার খবর পাওয়া গেছে।
এ নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে। ইতিমধ্যে বিষয়টি নিয়ে স্যোসাল মিডিয়া ফেসবুকে বইছে আলোচনা সমালোচনার ঝড়।
শনিবার ১৬ ডিসেম্বর ২০২৩ ইং দুপুরে খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের হল রুমে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুন নুর ও আওয়ামীলীগের কিছু নেতা কর্মী খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলীর সভাপতিত্বে একটি বিজয় দিবসের অনুষ্ঠান পালন করেন। এসময় তাদের পিছনে টাঙানো ব্যানার দিয়ে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ঢেকে রাখেন। অনুষ্ঠানটি লাইভে প্রচারিত হলে এ নিয়ে ব্যাপক সমালোচনা ছড়িয়ে পড়ে এলাকায়। তৃণমূল আওয়ামীলীগের নেতাকর্মীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন বিভিন্ন ভাবে।
আওয়ামীলীগের অনেকেই বলছেন যার অবধানে এই দেশ স্বাধীন হল আজ তার ছবি ঢেকে বিজয় পালন করা তামাশা ছাড়া কিছু নয়। এবং তাদের মধ্যে রাজনৈতিক ও দলীয় নীতি আদর্শের অভাব রয়েছে।
বিষয়টি জানাজানি হওয়ার পর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী এখন পর্যন্ত সুষ্ঠু সমাধানের পদক্ষেপ না নেওয়ায় বিস্মিত আওয়ামীলীগের নেতাকর্মীরা।
এবিষয়ে চেয়ারম্যান আরশ আলীর কাছে জানতে চাইলে তিনি পুরো বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তিনি বলেন ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত কক্ষে তারা সভা করেছেন। ছবি ঢাকার এমন কিছু তারা করেননি।
এম সি




