সিলেটে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

সিলেটে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/১২/২০২৩ ১১:১৮:১৫ পূর্বাহ্ন

সিলেটে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

ছবি: সংগৃহীত


 সিলেটের দক্ষিণ সুরমা কদমতলী বাস টার্মিনাল এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৬ ডিসেম্বর) রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কদমতলী বাস টার্মিনাল এলাকার নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে কয়েকটি বাস পার্কিং করা ছিল। রাত সোয়া ৮টার দিকে কয়েকজন যুবক মোটরসাইকেলে এসে একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে বাসের কয়েকটি আসন ক্ষতিগ্রস্ত হয়েছে।

বাসে আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান।

প্রসঙ্গত, গত ৬ ডিসেম্বর (বুধবার) রাত সাড়ে ৮টার দিকে কদমতলী বাস টার্মিনাল এলাকার নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে আরও একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। 

এম সি



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক