বিবিদইল একাডেমিতে বিজয় দিবস পালন।
দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের বিবিদইল একাডেমীর উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ১৬ ডিসেম্বর শনিবার সকালে একাডেমি হলরুমে আলোচনা সভা, বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মোঃআঙ্গুর মিয়ার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মো: মঈন উদ্দিন -এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবী ও লালাবাজার ইউনিয়ন এডুকেশন ট্রাস্ট ইউকে এর সাবেক সভাপতি মো:সুরত আলী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বিবিদইল একাডেমির পরিচালক ও ৬নং লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালক মো:জাহাঙ্গীর আলম ও মাওলানা মাহবুবুল আলম, ৪ নং ওয়ার্ডের মেম্বার মো: ইছহাক আলী।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রিন্সিপাল মো:আশরাফ সিদ্দিকীসহ অত্র প্রতিষ্টানের শিক্ষক/শিক্ষিকাসহ অভিভাবকবৃন্দ ও অত্র এলাকার সমাজসেবী এবং শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
অনুষ্টানে বক্তারা বলেন, জাতীয় জীবনের ইতিহাসে বিজয় দিবস সবচেয়ে তাৎপর্যময় দিন। যুগ-যুগ ধরে এ দিবস পালিত হবে আবেগ ও শ্রদ্বাভরে।স্বাধীনতা অর্জনে যে সকল বীর মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছেন আমরা তাদের কাছে ঋণী। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে অর্জিত এই স্বাধীনতাকে রক্ষায় শপথ নিতে হবে। সবাই শিক্ষার্থীদের কে সত্যিকারের দেশপ্রেমিক হয়ে বেড়ে উঠার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে ফলাফল ঘোষনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
জৈন্তাবার্তা/জেএ




