হার দিয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

হার দিয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/১২/২০২৩ ১২:৪১:৫৮ অপরাহ্ন

হার দিয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ


বোলিংয়ে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। তবে সময়ের সঙ্গে সঙ্গে ধার হারিয়েছেন মুস্তাফিজ-হাসানরা। অন্যদিকে খোলস ছেড়ে বেরিয়ে এসেছেন কিউই ব্যাটাররা। লাথাম-ইয়াংদের দুর্দান্ত ব্যাটিংয়ে বড় সংগ্রহ গড়ে স্বাগতিকরা। সেই লক্ষ্য তাড়ায় শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে বাংলাদেশ। কখনোই ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারেনি সফরকারীরা। শেষ পর্যন্ত ডিএলএস মেথডে ৪৪ রানে হেরেছে টাইগাররা। এই জয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেল নিউজিল্যান্ড।

আজ রবিবার ডানেডিনে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে ডিএলএসে নির্ধারিত ৩০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩৯ রান তুলেছিল নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৮৪ বলে ১০৫ রান করেছেন ইয়াং। বাংলাদেশের হয়ে ৬ ওভারে ২৮ রানে ২ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার শরিফুল ইসলাম। ডিএলএসে বাংলাদেশের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারিত হয় ২৪৪ রানের। সেই লক্ষ্যে খেলতে নেমে ৩০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০০ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেছেন বিজয়।

বিস্তারিত আসছে... 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক