সিলেটে ৬ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

সিলেটে ৬ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৭/১২/২০২৩ ০৫:১৮:৩৭ পূর্বাহ্ন

সিলেটে ৬ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

সিলেটে ৬ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার।


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেষ দিনে ছয় প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। প্রত্যাহার হওয়া প্রার্থীদের মধ্যে জাকের পার্টির ৩, তৃণমূল বিএনপির একজন ও দুইজন স্বতন্ত্র প্রার্থী।

রবিবার (১৭ ডিসেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ ৬ জন মনোনয়ন প্রত্যাহার করেন। 

প্রত্যাহারকারীরা হলেন- সিলেট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, এ আসনের জাকের পার্টির প্রার্থী আব্দুল হান্নান, একই দলের সিলেট-২ আসনের প্রার্থী মো. ছায়েদ মিয়া, সিলেট-৪ আসনের আলী আকবর ও সিলেট-৫ আসনের তৃণমুল বিএনপির প্রার্থী কয়সর আহমদ কাওছার এবং সিলেট-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আলতাফুর রহমান সুহেল।

উল্লেখ্য,আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। এবার ৩০০ সংসদীয় আসনে ২ হাজার ৭১৬টি মনোনয়নপত্র জমা পড়েছিল। রিটার্নিং কর্মকর্তাদের বাছাইয়ে ৭৩১টি মনোনয়নপত্র বাতিল হয়। 

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক