আব্দুল কুদ্দুছ তালুকদার প্রাথমিক বিদ্যালয়ে মহান বিজয় দিবস পালন।
যথাযোগ্য মর্যাদায় দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের সুলতানপুরস্থ মোঃ আব্দুল কুদ্দুছ তালুকদার প্রাথমিক বিদ্যালয়ে মহান বিজয় দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষ্যে ১৬ ডিসেম্বর শনিবার সকালে মোঃ আব্দুল কুদ্দুছ তালুকদার প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে এক বিশাল র্যালী বের করা হয়। র্যালিটি রশিদপুর ও সুলতানপুর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়।
মোঃ আব্দুল কুদ্দুছ তালুকদার প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, যুক্তরাজ্য প্রবাসী মোঃ আব্দুল কুদ্দুছ তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ৬নং লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ত্বোয়াজিদুল হক তুহিন।
প্রধান আলোচকের বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি ওয়েছ আহমদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শালিস ব্যক্তিত্ব, বৃক্ষপ্রেমী আব্দুল গফ্ফার উমরা মিয়া, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী দয়াল উদ্দিন তালুকদার, লালাবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট মুহিদ হোসেন, ৬নং লালাবাজার ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড সদস্য নজরুল ইসলাম মনির, মহিলা সদস্যা সেলিনা বেগম, যুক্তরাজ্য প্রবাসী শেখ দবির মিয়া, বিশিষ্ট সমাজসেবী শেখ মনির মিয়া, যুক্তরাজ্য প্রবাসী মঈনুদ্দিন তালুকদার ও ইলিয়াছ মিয়া তালুকদার, মোঃ জুনেদ মিয়া।
মোঃ আব্দুল কুদ্দুছ তালুকদার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল মাহমুদ আকাশ এর পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, মোঃ আব্দুল কুদ্দুছ তালুকদার প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি মোঃ রিয়াজ উদ্দিন তালুকদার, মোঃ মহি উদ্দিন, এনাম উদ্দিন তালুকদার, সমাজসেবী দরছ মিয়া, ফিরোজ মিয়া, আব্দুল আহাদ, সৈয়দ আলী, আখতার মিয়া, তুরন মিয়া, সহকারি শিক্ষিকা মোছাঃ সুমি বেগম, পপি বেগম, সোমা বেগম প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ ইব্রাহিম
জৈন্তাবার্তা/জেএ




