ইসলামপুর ছাত্র কল্যাণ ঐক্য পরিষদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

ইসলামপুর ছাত্র কল্যাণ ঐক্য পরিষদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭/১২/২০২৩ ০৭:০১:২৬ পূর্বাহ্ন

ইসলামপুর ছাত্র কল্যাণ ঐক্য পরিষদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ইসলামপুর ছাত্র কল্যাণ ঐক্য পরিষদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত।


কোম্পানীগঞ্জে ইসলামপুর ছাত্র কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে ১ম মেধা বৃত্তি পরীক্ষা রোববার অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় বিয়াম ল্যাবরেটরী স্কুলে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এতে কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ১২০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে পরীক্ষা হয়। পরীক্ষার সময় ছিল আড়াই ঘন্টা। কেন্দ্র সচিব ছিলেন বিয়াম ল্যাবরেটরী স্কুলের প্রধান শিক্ষক অসিত চন্দ্র দাস। পরীক্ষা নিয়ন্ত্রক ও উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন ইসলামপুর ছাত্র কল্যাণ ঐক্য পরিষদের সভাপতি মো: ইউসুফ আলী ও সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ পাবেন।

এ ছাড়া দায়িত্ব পালন করেন আমিনুল ইসলাম, নাসরিন বেগম, কাজী হাসিনা আক্তার, দিনা আক্তার, আরাধন সরকার, আজাদুর রহমান, শিরিনা আক্তার। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, খায়েরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহরিয়ার আল আজাদ ও গোলাম কিবরিয়া।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক