মহান বিজয় দিবস উপলক্ষে উছমানপুর ইউনিয়ন পরিষদে আলোচনা সভা
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

মহান বিজয় দিবস উপলক্ষে উছমানপুর ইউনিয়ন পরিষদে আলোচনা সভা

ওসমানীনগর প্রতিনিধি

প্রকাশিত: ১৭/১২/২০২৩ ০৭:০৩:৫৯ পূর্বাহ্ন

মহান বিজয় দিবস উপলক্ষে উছমানপুর ইউনিয়ন পরিষদে আলোচনা সভা

মহান বিজয় দিবস উপলক্ষে উছমানপুর ইউনিয়ন পরিষদে আলোচনা সভা।


নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের বীরগাঁথা ইতিহাস ছড়িয়ে দিতে হবে: শফিক চৌধুরী

সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সিলেট-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, আমাদের সবার উচিত দেশের ইতিহাস জানা। বর্তমান তরুণ ও নতুন প্রজন্মের অনেকেই আমাদের গৌরবময় সোনালি ইতিহাস ভালো করে জানে না। আমাদের সকলের উচিত নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের এই বীরগাঁথা ইতিহাস ছড়িয়ে দেওয়া।

তিনি মহান বিজয় দিবস উপলক্ষে ৮নং উছমানপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে রবিবার (১৭ ডিসেম্বর) বিকালে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। 

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান দিয়ে যাচ্ছেন, অনেক সুযোগ-সুবিধার ব্যবস্থা করেছেন। তাদের জন্য সব সময় আন্তরিক কাজ করছেন। শেখ হাসিনার কারনেই দেশ আজ উন্নয়নের রোলমডেলে পরিনত হয়েছে।

৮নং উছমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়ালি উল্লাহ বদরুলের সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদের সচিব মুহিবুর রহমানের পরিচালনায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, যুগ্ম সাধারণ সম্পাদক অরুনোদয় পাল ঝলক, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস খান, দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম মুন্না, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মঞ্জুর আহমদ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক জুবায়ের আহমদসহ ইউনিয়ন পরিষদের সদস্য ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক