ছবি : নিজস্ব
স্বচ্ছল জীবনের আশায় বাংলাদেশ থেকে উন্নত দেশগুলোতে পাড়ি দেন অনেকে। তবে বিদেশে গিয়ে কী করবেন সে বিষয়ে পরিষ্কার ধারণা থাকে না অনেকেরই। কর্মমুখী শিক্ষা না থাকায় ও দক্ষ শ্রমিক না হওয়ায় দেশের বাইরে গিয়ে স্বস্তির জীবনের পরিবর্তে পড়েন কঠিন টানাপোড়নের নানা সমস্যায়।
এদিক থেকে একেবারেই ব্যতিক্রম সিলেটের গোয়াইনঘাট উপজেলার ইলেকট্রিশিয়ান নজমুল হক। দেশে প্রাতিষ্ঠানিক পর্যায়ে এস এস সি সমাপ্ত করে ২০১১ সালে পাড়ি জমান মধ্যপ্রাচ্যের দেশ দুবাইয়ে। নজমুল হক গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের নওয়াগাঁও গ্রামের মৃত শামসুর রহমান (কালামিয়া) ছেলে।
দেশে থাকতে লেখাপড়ার পাশাপাশি ইলেকট্রিকের কাজ শিখেন এবং ইলেকট্রিকের কাজ করতেন। সিলেট পল্লী বিদ্যুৎ সমিতির অনুমোদন প্রাপ্ত একজন ইলেকট্রিশিয়ান ছিলেন।দেশে যতদিন ছিলেন ইলেকট্রিকের কাজ করে এলাকায় বেশ সুনাম কুড়িয়েছেন এবং সবার কাছে পরিচিত দক্ষ একজন ইলেকট্রিকশিয়ান ছিলেন। যে কারো ইলেকট্রিকের সমস্যায় ভালো একজন ইলেকট্রিকশিয়ান হিসাবে সর্বপ্রথম তাকে পাওয়া যেতো। তখনকার সময়ে উল্লেখযোগ্য যে ২-৩ জন ইলেকট্রিশিয়ান ছিলেন তার মধ্যে সে একজন। মানুষের বাড়ি ঘরের পাশাপাশি দেশে থাকতে কনন্ট্রাকটের মাধ্যমে শ্রমিক নিয়োগ করে বিভিন্ন বহুতল ভবনের ইলেকট্রিকের কাজ করেছেন।
২০১১ সালে মধ্যপ্রাচ্যের দেশ দুবাইয়ে পাড়ি জমানোর মাত্র কয়েক বছরের মধ্যে সফল একজন ইলেকট্রিশিয়ান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। প্রথম প্রথম সেখানে শ্রমিক হিসাবে সেখানকার এজেন্টদের রাখা বিল্ডিং এর ইলেকট্রিকের কাজ করতেন।প্রবাস জীবনের পাঁছ বছরের মধ্যে অত্যন্ত দক্ষতা ও কঠোর পরিশ্রমে সেখানকার ইলেকট্রিক ইঞ্জিনিয়ারদের ড্রয়িং অনুসারে বহুতল ভবনের কাজ ঠিকাদার হিসেবে নিজে রেখে দেশী-বিদেশি শ্রমিক দিয়ে কাজ করান।সেখানকার অনেক শীর্ষ ইলেকট্রিক এজেন্টদের তালিকায় রয়েছে তার নাম। বর্তমানে নজমুল হক দুবাই আবুধাবি সিমপ্লিফাই জেনারেল কন্ট্রাক্টিং কোম্পানিতে কাজ করছেন।
এ ব্যাপারে প্রবাসী নজমুল হক বলেন, ব্যক্তি জীবনে সফলতা আনতে হলে দক্ষতার বিকল্প নেই।যেকোনো একটি বিষয়ের উপর প্রয়োজনীয় দক্ষতা অর্জন করে কঠোর পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জন সম্ভব।বাস্তবমুখী শিক্ষা ব্যবস্হা না থাকায় আমাদের দেশে শিক্ষিত বেকারের সংখ্যা দিন দিন বেড়েই চলছে।কিন্তু বাস্তবমুখী পড়াশোনায় আমরা অনেক পিছিয়ে। এ কারণে উচ্চশিক্ষিত হয়েও থাকতে হচ্ছে বেকার, মিলছে না চাকরি। এ সমস্যার সমাধানের জন্য আমাদের বাস্তবমুখী শিক্ষা দরকার। দক্ষ একজন শ্রমিক হয়ে বিদেশের মাটিতে আসলে যে কেউ সফলতা অর্জন করতে পারবে।তাকে কোন বিড়ম্বনার শিকার ও বেকার থাকতে হতে হবে না।
তিনি বলেন, অন্ধের মতো বিদেশে না ছুটে, দক্ষ হয়ে যাচাই-বাছাইয়ের মাধ্যমে বিদেশে আসবেন। যেকোনো দেশে যাওয়ার আগে কোথায় যাচ্ছেন, কী কাজে যাচ্ছেন তা ভালোভাবে জেনে নেবেন। সেই সঙ্গে সংশ্লিষ্ট কাজের প্রয়োজনীয় প্রশিক্ষণ নেবেন, নিজেকে দক্ষ কর্মী হিসেবে গড়ে তুলে এরপর বিদেশে আসতে হবে। অন্যথায় নানা রকম হেনস্থার শিকার হতে হবে।
এম সি




