জৈন্তাপুরে সাড়ে তিন কোটি টাকার ভারতীয় পন্য আটক
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

জৈন্তাপুরে সাড়ে তিন কোটি টাকার ভারতীয় পন্য আটক

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭/১২/২০২৩ ১০:০৬:৩৬ পূর্বাহ্ন

জৈন্তাপুরে সাড়ে তিন কোটি টাকার ভারতীয় পন্য আটক

ছবি : নিজস্ব


জৈন্তাপুর সীমান্তে শ্রীপুর বিজিবির অভিযানে সাড়ে ৩ কোটি টাকা মুল্যের ভারতীয় অবৈধ পণ্য আটক করা হয়েছে। ভারতীয় অবৈধ পন্য বহন কাজে ব্যবহৃত একটি টাটা ট্রাক (ঢাকামেট্রাে-ট ২৪-৮৩২১) গাড়ি জব্ধ করা হয়েছে।

বিজিবি সিলেট সেক্টরের ৪৮ ব্যাটালিয়ন-এর অধীনে শ্রীপুর সীমান্ত ফাড়ি (বিজিবি)'র সদস্যরা  বাংলাদেশ-ভারত সীমান্তের শ্রীপুর এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় উন্নতমানের বিভিন্ন পন্য, শাড়ী, লেহেঙ্গা, শাল, সুয়েটার, রুমাল, বডি লোশন, ক্রীম ইত্যাদি পন্য আটক করেন।

১৬ ডিসেম্বর রাত ৯ টার দিকে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ শ্রীপুর বিওপি’র একটি চৌকষ টহলদল চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৩ কোটি ৪৪ লক্ষ ৩১ হাজার ৫ শত টাকা মূল্যের ভারতীয় এসব পন্য আটক করতে সক্ষম হয়।

বিজিবি সিলেট সেক্টরের ব্যাটালিয়ন-৪৮'র অধিনায়ক বিজিবি'র হাতে ভারতীয় অবৈধ পন্য আটকের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দীর্ঘদিন যাবত বিজিবি সীমান্তে চোরাচালান পন্য আটক করতে সিলেট ব্যাটালিয়ন কর্তৃক গোয়েন্দা তৎপরতা সহ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে আসছে।

গোপন সংবাদ পেয়ে ১৬ ডিসেম্বর রাত ৯ টার দিকে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ শ্রীপুর বিওপি’র একটি চৌকষ টহলদল জৈন্তাপুর উপজেলার রাংপানি ৪নং বাংলা বাজার এলাকায়  একটি বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় বিপুল পরিমান এসব পন্য আটক করা হয়েছে। এসময় ভারতীয় চোরাচালান ব্যবসার সাথে জড়িত ব্যবসায়ীরা ভারতীয় অবৈধ মালামাল রেখে পালিয়ে যায়।

এই ব্যাপারে শ্রীপুর বিজিবির ক্যাম্প কমান্ডার জানিয়েছেন, বিজিবি'র হাতে আটককৃত অবৈধ মালামাল গুলো কাস্টমস অফিসে জমা দেয়া হবে।

এম সি



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক