সিলেটে এসে মাজার জিয়ারত করে গেলেন শামীম ওসমান
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

সিলেটে এসে মাজার জিয়ারত করে গেলেন শামীম ওসমান

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৮/১২/২০২৩ ০৬:০৩:১৪ পূর্বাহ্ন

সিলেটে এসে মাজার জিয়ারত করে গেলেন শামীম ওসমান

সিলেটে এসে মাজার জিয়ারত করে গেলেন শামীম ওসমান।


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরুর আগে সিলেটে এসে হযরত শাহজালাল (রাঃ) ও হযরত শাহ পরাণ (রাঃ) এর মাজার জিয়ারত করে গেলেন  নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও সংসদ সদস্য একেএম শামীম ওসমান।


রোববার (১৭ ডিসেম্বর) রাতে তিনি একমাত্র পুত্র অয়ন ওসমানকে নিয়ে দুই মাজার জিয়ারত করেন। এসময় তাদের সাথে নারায়ণগঞ্জ যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শামীম ওসমানের সফসরঙ্গী ও যুবলীগ নেতা আহম্মেদ কাউসার তথ্যটি নিশ্চিত করেছেন।

সোমবার (১৮ ডিসেম্বর) নৌকায় ভোট চেয়ে আনুষ্ঠানিক প্রচারণায় নামার কথা রয়েছে শামীম ওসমানের। এর একদিন আগে তিনি হাজির হলেন সিলেটে।

গত ২৮ নভেম্বর নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে শামীম ওসমান জানিয়েছিলেন, পিতা- মাতা ও নারায়ণগঞ্জ আওয়ামী লীগের প্রয়াত সিনিয়র নেতৃবৃন্দের কবর জিয়ারত করে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন তিনি।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক