প্রতীক পেয়েই নির্বাচনী প্রচারণায় নৌকার প্রার্থী ইমরান
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

প্রতীক পেয়েই নির্বাচনী প্রচারণায় নৌকার প্রার্থী ইমরান

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৮/১২/২০২৩ ০৭:৩৪:০৭ পূর্বাহ্ন

প্রতীক পেয়েই  নির্বাচনী প্রচারণায় নৌকার প্রার্থী ইমরান

প্রতীক পেয়েই নির্বাচনী প্রচারণায় নৌকার প্রার্থী ইমরান।


আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেটে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

 সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের কার্যালয়ে প্রতীক বরাদ্দের কার্যক্রম শুরু হয়।

 পরে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন রিটার্নিং কর্মকর্তা। জেলার অন্যান্য আসনের মতো সিলেট-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান এমপি ইমরান আহমদ পেয়েছেন নৌকা, ইসলামী ঐক্যজোটের প্রার্থী মো. নাজিম উদ্দিন (কামরান) মিনার এবং তৃণমূল বিএনপির প্রার্থী মো.আবুল হোসেন পেয়েছেন সোনালী আঁশ প্রতীক।

এদিক প্রতিক পেয়েই বিকাল ৩ টা থেকে আওয়ামী লীগের প্রার্থী ইমরান আহমদ এমপি গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের সালুটিকর বাজার, তোয়াকুল ইউনিয়নের অটোরিকশা সিএনজি স্টান্ড,রুস্তুমপুর ইউনিয়নের বঙ্গবীর পয়েন্ট, লেঙ্গুড়া ইউনিয়নের গুরুকচি বাজার,গোয়াইনঘাট সদর ইউনিয়নের বাস স্ট্যান্ড,পূর্ব আলীরগাঁও ইউনিয়নের লাফনাউট ও জৈন্তাপুর উপজেলার সারিঘাট এলাকায় গণসংযোগ ও পথসভা করেন।

এসময় তিনি উপস্থিত জনসাধারণের উদ্দেশে বলেন, গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ উপজেলা বাসীর চাহিদা পূরণে সব কাজই করা হবে। এই তিন উপজেলাবাসীই আমার কাজের মূল প্রেরণা। আমি তাদের এ প্রেরণাকে সামনে রেখে অসম্পন্ন কাজ সম্পন্ন করতে চাই। সুতরাং আমাকে কাজ করার পরিবেশ দিলে আমি তাদের দেওয়া অর্থে গড়া সড়ক-কালভার্ট যথাসময়ে বুঝিয়ে দেব। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা জীবন দেশ ও দেশের মানুষের জন্য রাজনীতি করেছেন। আমি তার উত্তরসূরি হিসাবে বাকি জীবন একইভাবে ৩ উপজেলা বাসীকে সঙ্গে নিয়ে কাজ শেষ করতে চাই।

 এ সময় তিনি সবার দোয়া ও ভোট প্রার্থনা করেন। নন্দিরগাওঁ ইউনিয়নের সালুটিকর বাজারে গণসংযোগ কালে উপস্থিত ছিলেন- গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক কামরুল হাসান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান রিপন,শ্রম-বিষয়ক জৈনউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ নাছির উদ্দিন, মদরিছ আলী শিকদার, নন্দিরগাওঁ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সিরাজ উদ্দিন, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য বিধান দে,সোহান দে,নন্দিরগাওঁ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান যুবলীগ নেতা শামীম আহমদ,ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মিছবাহ আহমদ, ইউপি সদস্য খালেদ আহমদ, যুবলীগ নেতা মিজানুর রহমান, আরিফ মাহমুদ শাহীন, সাজু আহমদ, জেলা তাতীলীগের দপ্তর সম্পাদক আলাজুর রহমান, উপজেলা তাতীলীগের সাধারণ সম্পাদক শাহিন আহমদ সাবুল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আশিক মিয়া, সাধারণ সম্পাদক সোহেল আহমদ।

 এছাড়াও উপজেলা ছাত্রলীগ ও ইউনিয়ন ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক