নৌকার সমর্থনে প্রবাসীকল্যাণ মন্ত্রীর এলাকায় মিছিল।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ থেকে আনুষ্ঠানিক ভাবে প্রচারণা শুরু হয়েছে।
গতকাল প্রার্থীতা প্রত্যাহারের শেষদিন পেরিয়ে আজ ১৮ই ডিসেম্বর প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে দেশব্যাপী শুরু হয়েছে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার প্রচারণা।
এদিকে প্রতীক বরাদ্দের প্রথম দিনে নৌকার মার্কার প্রতি সমর্থন জানিয়ে প্রথম মিছিল অনুষ্ঠিত হয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপির নিজ এলাকা ৪ নং বাংলাবাজারে।
সোমবার (১৮ই ডিসেম্বর) বাদ মাগরিব জৈন্তাপুর উপজেলার ২ নং জৈন্তাপুর ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে নৌকার প্রার্থী ইমরান আহমদের সমর্থনে এই মিছিলটি অনুষ্ঠিত হয়।
মিছিলটি রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল ও কলেজ গেইট থেকে শুরু হয়ে সিলেট তামাবিল মহাসড়ক হয়ে ৪ নং বাংলাবাজার এলাকার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে গোল চত্বরে এসে শেষ হয়।
মিছিল শেষে উপস্থিত নেতৃবৃন্দের সাথে নিয়ে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। ২ নং জৈন্তাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী সেলিম আহমেদের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা মিরজান আহমেদ রুবেলের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য বীরমুক্তিযোদ্ধা মিরণ মিয়া, বীরমুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, বীরমুক্তিযোদ্ধা আবদুল গফুর, ইউপি সদস্য আব্দুস সালাম,ইউপি সদস্য নজির আহমেদ, ইউপি সদস্য আব্দুল হালিম, উপজেলা আওয়ামী লীগ নেতা আবদুল জলিল,উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শাহীনুর রহমান, সদস্য নির্মল দেবনাথ, জৈন্তাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি নজরুল ইসলাম, সহসভাপতি আবদুল আলিম, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ,যুবলীগ নেতা দিলাল আহমেদ,সেলিম আহমেদ, আল আমিন, ইমরান আহমেদ, নাজই আহমেদ সহ ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ ও অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তব্যে আগামী ২০শে ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট সফরের দিনে সকল নেতৃবৃন্দদের যথাসময়ে উপস্থিত থাকতে এবং পরের দিন ২১শে ডিসেম্বর ৪ নং বাংলা বাজারে নৌকার সমর্থনে পথসভায় অংশ নিতে সকল নেতাকর্মীদের প্রতি আহবান জানানো হয়। ২১ তারিখের পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট -৪ আসনের নৌকার প্রার্থী ইমরান আহমদ এমপি।
জৈন্তাবার্তা/জেএ




