কানাইঘাটে নৌকা প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

কানাইঘাটে নৌকা প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন

কানাইঘাট প্রতিনিধি

প্রকাশিত: ১৮/১২/২০২৩ ০৯:০১:০২ পূর্বাহ্ন

কানাইঘাটে নৌকা প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন

ছবি: নিজস্ব


সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ এর প্রধান নির্বাচনী কার্যালয় কানাইঘাট বাজারে উদ্বোধন করা হয়েছে। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ পাওয়ার পর গতকাল সোমবার সন্ধ্যা ৬টায় কানাইঘাট মধ্য বাজারে তবারক আলী ম্যানশনের নীচতলায় নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়। দোয়া ও মিলাদ মাহফিল শেষে নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন সিলেট-৫ আসনের আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র লুৎফুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুনের পরিচালনায় উপজেলা ও পৌর আওয়ামীলীগ ও ৯টি ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতিতে নির্বাচনী কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে নৌকার প্রার্থী মাসুক উদ্দিন আহমেদ বলেন, আওয়ামীলীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়েছেন। এই প্রতীক হচ্ছে কানাইঘাট-জকিগঞ্জের আপামর জনসাধারণের। প্রধানমন্ত্রীর কাছে আমি কৃতজ্ঞ, বিভিন্ন সময়ে তিনি আমাকে দলের অনেক দায়িত্ব দিয়েছিলেন, জীবনের শেষ সময়ে নৌকা প্রতীক দিয়েছেন। আমি দলের নেতাকর্মী সহ সবাইকে সাথে নিয়ে এ অঞ্চলের অসমাপ্ত উন্নয়ন করতে চাই। জনগণের পাশে সব-সময় সুখে-দুঃখে ছিলাম, আপনারা আমার কর্মের মূল্যায়ন করে যদি ৭ জানুয়ারীর নির্বাচনে মূল্যবান ভোট দিয়ে বিজয়ী করেন তাহলে সব-সময় আপনাদের পাশে থেকে সেবা করে যাব। 

এ সময় দলের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থকরা ঐক্যবদ্ধভাবে মাঠে-ময়দানে কাজ করে নৌকাকে বিজয়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন। 

কার্যালয় উদ্বোধনকালে বক্তব্য রাখেন, সিলেট মহানগর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম সহ জেলা ও উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 

এছাড়া প্রতীক বরাদ্দের পাওয়ার সাথে সাথে কানাইঘাটের বিভিন্ন এলাকায় নৌকা মার্কার সমর্থনে মাইকিং এবং বিভিন্ন জায়গায় প্রচার মিছিল বের করা হয়।

এম সি



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক