কোম্পানীগঞ্জে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮/১২/২০২৩ ০৯:৩৫:২১ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

ছবি: নিজস্ব


কোম্পানীগঞ্জ থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদের সাথে কোম্পানীগঞ্জ প্রেসক্লাব সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা 

সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় ভোলাগঞ্জের সাদা পাথর হোটেল অ্যান্ড রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে। 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মানবজমিন ও উত্তরপুর্বের প্রতিনিধি শাব্বির আহমদ, সিনিয়র সহ-সভাপতি ভোরের ডাক ও সবুজ সিলেটের প্রতিনিধি আব্দুল আলীম, সাধারণ সম্পাদক আজকের পত্রিকা ও সিলেটের ডাকের প্রতিনিধি আবিদুর রহমান, অর্থ সম্পাদক একাত্তরের কথার প্রতিনিধি আলী হোসেন, অফিস সম্পাদক এশিয়ান এক্সপ্রেসের প্রতিনিধি  আনোয়ার সুমন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক শ্যামল সিলেটের প্রতিনিধি আকবর রেদওয়ান মনা, কার্যনির্বাহী সদস্য ইনকিলাব ও জালালাবাদের প্রতিনিধি আব্দুল জলিল ও জৈন্তা বার্তার প্রতিনিধি ফারুক আহমদ, কোম্পানীগঞ্জ থানার ইন্সপেক্টর তদন্ত মনিরুজ্জামান খান, এএসআই জাহিদুল ইসলাম, কাঞ্চন চক্রবর্তী, সুহেল আহমদ প্রমুখ।

এসময় কোম্পানীগঞ্জ থানার নবাগত ওসি গোলাম দস্তগীর আহমেদ মতবিনিময় সভায় কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সহযোগিতা কামনা করে বলেন, সাংবাদিকরা হচ্ছেন সমাজের দর্পণ। সাংবাদিকদের লেখনির মাধ্যমে রাষ্ট্র ও সমাজের বিভিন্ন অসংগতি তুলে ধরা হয়। উপজেলার আইনশৃঙ্খলার পরিস্থিতি সুন্দর স্বাভাবিক রাখতে এবং সকল অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

এম সি



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক