প্রতিভা বিদ্যানিকেতনের বার্ষিক ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

প্রতিভা বিদ্যানিকেতনের বার্ষিক ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ১৯/১২/২০২৩ ০৩:৩৭:২১ পূর্বাহ্ন

প্রতিভা বিদ্যানিকেতনের বার্ষিক ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

প্রতিভা বিদ্যানিকেতনের বার্ষিক ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।


সিলেটের গোয়াইনঘাট উপজেলার প্রতিভা বিদ্যানিকেতনের বার্ষিক ফল প্রকাশ পুরস্কার বিতরণ ও বৃত্তিপ্রাপ্তদের ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ১১ টায় প্রতিভা বিদ্যানিকেতন বিদ্যালয় কক্ষে পাইকরাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন মেহেরের সভাপতিত্বে প্রতিভা বিদ্যানিকেতনের সহকারী শিক্ষক আলিম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য সাবেক মেম্বার আব্দুল লতিফ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সাবেক মেম্বার শামসুদ্দিন আল আজাদ,সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের এসএমসির সভাপতি আনোয়ার হোসেন,সাবেক মেম্বার আব্দুল মনাফ,৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহিদুর রহমান,মাস্টার হেলাল উদ্দিন,সোনার বাংলা শিক্ষা ফাউন্ডেশনের সভাপতি ডাক্তার আব্দুর নূর,শিক্ষানুরাগী ইসলাম উদ্দিন,প্রতিষ্ঠানের পরিচালক ও প্রধান শিক্ষক মোশাহিদ আলী শুভেচ্ছা বক্তব্য রাখেন,সহকারী শিক্ষক জাহিদুর রহমান,আবু মিয়া প্রমুখ।

অনুষ্ঠানে প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণীর বার্ষিক ফলাফল প্রকাশ ও সরকারিভাবে টেলেন্টপুল বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও ক্রেস্ট প্রদান করা হয়।

এছাড়াও প্রতিভা বিদ্যানিকেতনের পক্ষ থেকে সুন্দরভাবে বিদ্যালয় পরিচালনা ও ভালো ফলাফলে পরিচালক ও প্রধান শিক্ষক মোশাহিদ আলীকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক