দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জৈন্তাপুর ইউনিয়নে প্রস্তুতি সভা
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জৈন্তাপুর ইউনিয়নে প্রস্তুতি সভা

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯/১২/২০২৩ ০৩:৩৯:৪২ পূর্বাহ্ন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জৈন্তাপুর ইউনিয়নে প্রস্তুতি সভা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জৈন্তাপুর ইউনিয়নে প্রস্তুতি সভা।


আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন নির্বিঘ্ন করতে, ভোটার উপস্থিতি বাড়াতে এবং জৈন্তাপুর ইউনিয়নের কৃতি সন্তান প্রবাসীকল্যাণ মন্ত্রীর তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের চিত্র সাধারণ ভোটারদের মাঝে প্রচারণা শীর্ষক এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৯শে ডিসেম্বর) বেলা ১১ ঘটিকার সময় ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।  সভায় ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলামের সভাপতিত্বে ও ইউনিয়ন সচিব মুজিবুর রহমানের সঞ্চালনায় সকল ইউ/পি সদস্য ও মহিলা ইউপি সদস্যদের সর্বসম্মতিক্রমে সিন্ধান্ত গ্রহণ করা হয়। 

সভার সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যেকোন ধরণের অপ্রচার রোধ ও শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহনে প্রতিটি সেন্টারের ইউনিয়ন পরিষদের টিম কাজ করে যাবে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইউনিয়ন পরিষদ কর্তৃক নির্বাচনী কার্যক্রম ও নির্বাচন পরিচালনা করার জন্য ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে উঠান বৈঠকের সময়সূচি ঘোষনা করা হয়।

সময়সূচী অনুযায়ী আগামি ২২শে ডিসেম্বর বিকেল ৩ ঘটিকায় ডুলটিরপাড় স্কুলে, ২৩শে ডিসেম্বর ইউপি কার্যালয়ে, ২৫শে ডিসেম্বর ২ নং লক্ষিপুর স্কুলে, ২৬শে ডিসেম্বর গুচ্ছগ্রাম স্কুল,২৮শে ডিসেম্বর কেন্দ্রী স্যাটেলাইট,২৯শে ডিসেম্বর বাউরভাগ স্কুলে, ৩০শে ডিসেম্বর ভিত্রিখেল স্কুলে,১লা জানুয়ারি বিড়াখাই মাদ্রাসা ও ২রা জানুয়ারি মোকামবাড়ী স্কুল মাঠে উঠান বৈঠকের সময় নির্ধারণ করা হয়। 

নির্ধারিত বৈঠকে সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও সংশ্লিষ্ট ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানান ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম। 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং জৈন্তাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী সেলিম আহমদ চৌধুরী, প্যানেল চেয়ারম্যান আব্দুস সালাম, ইউপি সদস্য নজির আহমদ, রাজুসিং, আবদুল হালিম,বদরুল ইসলাম,মহিলা সদস্য হাওয়ারুন বেগম, খুরশিদা বেগম, অর্চনা বিশ্বাস সহ ইউনিয়নের কর্মচারীবৃন্দ

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক