হরতালের সমর্থনে সিলেট জেলা বিএনপির বিক্ষোভ-মিছিল।
সিলেট জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, অবৈধ সরকারের এই সিট ভাগাভাগির নির্বাচন দেশের জনগণ প্রত্যাখ্যান করেছে। বিএনপিকে বাদ দিয়ে এদেশে কোন নির্বাচন হতে পারে না। ইন শা আল্লাহ আন্দোলনের মাধ্যমেই এই অবৈধ সরকারের পতন হবে। সর্বাত্নক হরতাল পালনের জন্য সিলেটের জনগণকে তিনি ধন্যবাদ জানান।
মঙ্গলবার দুপুরে নগরীর শিবগঞ্জ এলাকায় হরতালের সমর্থনে সিলেট জেলা বিএনপির উদ্যোগ বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
এসময় সিলেট জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, মামুনুর রশীদ মানুন, আনোয়ার হোসেন মানিক, রফিকুল ইসলাম, শামীম আহমদ, আহাদ চৌধুরী শামীম প্রমূখ।
জৈন্তাবার্তা/জেএ




