‘প্রথম দিনেই ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি’
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

গণসংযোগে সরওয়ার হোসেন

‘প্রথম দিনেই ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি’

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৯/১২/২০২৩ ০৫:৪০:৫৮ পূর্বাহ্ন

‘প্রথম দিনেই ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি’

গণসংযোগে গোলাপগঞ্জে সিলেট-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেন।


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেনের প্রথম নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুর গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ বাজারে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।

এসময় সরওয়ার হোসেন ঢাকাদক্ষিণ বাজারের বিভিন্ন ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে আগামী ৭ জানুয়ারি ঈগল প্রতীকে ভোট প্রার্থনা করেন। সেই সাথে নির্বানে সকলে সহযোগিতা কামনা করে সরওয়ার হোসেন বলেন, আনুষ্ঠানিক গণসংযোগের প্রথম দিনেই ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি। আশা করছি আগামী ৭জানুয়ারি ব্যপাক উৎসাহ উদ্দীপনার সাথে সবাই ঈগল প্রতীকে ভোট দিবে।

আগামী নির্বাচনে প্রশাসনের সহযোগিতার আশ্বাস পেয়েছি। আশা করছি প্রশাসন সহযোগিতা করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেছেন।

গণসংযোগে সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল বারী, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সাহাব উদ্দিন, সদস্য আব্দুল হান্নান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের পানি বিষয়ক সম্পাদক জামিল আহমদ সহ কয়েক শতাধিক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক