‘ফ্যাসিস্ট সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে’
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

সিলেটে জামায়াতের মিছিল

‘ফ্যাসিস্ট সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে’

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১৯/১২/২০২৩ ০৫:৫১:১৮ পূর্বাহ্ন

‘ফ্যাসিস্ট সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে’

হরতালে সিলেটে জামায়াতের মিছিল।


সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ বলেছেন, ফ্যাসিস্ট সরকার ও আজ্ঞাবহ নির্বাচন কমিশন একতরফা প্রহসনের নির্বাচনের নামে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। এর পরিনতি সরকারের জন্য ভালো হবেনা। দেশপ্রেমিক গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলো যেভাবে সরকারের পাতানো নির্বাচনে অংশগ্রহণ করেনি। তেমনীভাবে দেশপ্রেমিক গণতন্ত্রকামী জনতা ভোটকেন্দ্রেও যাবেনা। নির্বাচনের নামে জনগণের ট্যাক্সের টাকা বিনষ্ট করার জন্য সরকার ও নির্বাচন কমিশনকে জনতার আদালতে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। অবিলম্বে নির্বাচনের নামে প্রহসন বন্ধ করুন। নিরপেক্ষ সরকার পুনবর্হাল ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দের মুক্তি দিন। অন্যথায় অসহযোগ আন্দোলনে সরকারকে বিদায় করা হবে।

মঙ্গলবার সকালে জামায়াত আহুত সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে নগরীর বিভিন্ন পয়েন্টে পিকেটিং ও মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন। নগরীর সিলেট-সুনামগঞ্জ রোডের টুকেরবাজার এলাকায় অনুষ্ঠিত পিকেটিং পরবর্তী মিছিল সমাবেশে বক্তব্য রাখেন মহানগর জামায়াত নেতা মুফতী আলী হায়দার, মাওলানা আলাউদ্দিন ও ইসলামী ছাত্রশিবির শাহজালাল বিশ^বিদ্যালয় সেক্রেটারী জহির উদ্দিন শিপন প্রমূখ।

নেতৃবৃন্দ- জামায়াত আহুত হরতাল সফলের মাধ্যমে দলদাস নির্বাচন কমিশন ঘোষিত প্রহসনের তফসিল প্রত্যাখ্যান করায় সিলেটবাসীকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান। একই সাথে ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অংশ হিসেবে জামায়াত ঘোষিত সকল কর্মসূচী সফল করার জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান জানান তারা।

নেতৃবৃন্দ বলেন, ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় জামায়াত আহুত হরতাল ও অবরোধ সফলের মাধ্যমে জনগণ সরকারের প্রহসনের নির্বাচনের তফসিল ঘৃনাভরে প্রত্যাখ্যান করেছে। জাতি দেশে আর কোন পাতানো নির্বাচন হতে দিবেনা। অবিলম্বে ঘোষিত তফসিল বাতিল করে নিরপেক্ষ কেয়ারটেকার সরকার পুনর্বহাল করতে হবে। আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে নিম্ন আদালতে ফরমায়েসী রায়ের সাজা বাতিল এবং গণগ্রেফতার বন্ধ করতে হবে। ফ্যাসিস্ট সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। 

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক