ড. এ কে আবুল মোমেনের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধ।
নির্বাচনে না এসে বিএনপি রাজনৈতিকভাবে বড় ভুল করেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. এ কে আবুল মোমেন। তিনি বলেছেন, ‘বিএনপি হচ্ছে নালিশ পার্টি। তারা আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারার রাজনীতি করে।’
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে নগরীর ধোপাদিঘীর পাড় এলাকায় নিজের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
ড. মোমেন বলেন, সরকার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে বদ্ধপরিকর। সিলেট-১ আসনের নির্বাচনের দিকে বিদেশিরাও তাকিয়ে আছেন। তিনি নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক ভোটারদের কেন্দ্রে উপস্থিতি নিশ্চিত করতে নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান।
নির্বাচনী কার্যালয় উদ্বোধনের সময় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এর আগে, সিলেট রেজিস্ট্রারি মাঠ থেকে নৌকার প্রচারণা ও মিছিলের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী।
মহানগর আওয়ামী লীগের সভাপতি ফয়জুর রহমান আলোয়ারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনের সঞ্চালনায় সভায বক্তব্য ও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিনী সেলিনা মোমেন, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি জগদীশ চন্দ্র দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, বিধান কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মখলিছুর রহমান কামরান, দফতর সম্পাদক খন্দকার মহসিন কামরান, কোষাধ্যক্ষ লায়েক আহমদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট নিজাম উদ্দিন, অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, নাজনীন হোসেন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সৈয়দ এফতার হোসেন পিয়ার, দফতর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সদর আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সাধারণ সম্পাদক মুশফিক জায়গিরদার, যুগ্ম সম্পাদক সুবেদুর রহমান মুন্না, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেলেন আহমদ, পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল প্রমুখ ।
জৈন্তাবার্তা/জেএ




