জৈন্তাপুর ডিবির হাওর লাল শাপলা বিল পরিদর্শনে অ্যাডিশনাল আইজি
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

জৈন্তাপুর ডিবির হাওর লাল শাপলা বিল পরিদর্শনে অ্যাডিশনাল আইজি

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯/১২/২০২৩ ০৬:৪৪:১০ পূর্বাহ্ন

জৈন্তাপুর ডিবির হাওর লাল শাপলা বিল পরিদর্শনে অ্যাডিশনাল আইজি

জৈন্তাপুর শাপলা বিল পরিদর্শনে অ্যাডিশনাল আইজি বনজ কুমার মজুমদার।


বাংলাদেশ-ভারত সীমান্তের মেঘালয় খাসিয়া জৈন্তিয়া হিলর্স জেলার (মুক্তাপুর), বাংলাদেশ অংশের জৈন্তাপুর উপজেলাধীন নিজপাট ইউনিয়নের অন্তর্ভুক্ত ডিবির হাওর লাল শাপলা বিল পর্যটন এলাকা পরিদর্শন করলেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)'র চীফ (অ্যাডিশনাল আইজি) বনজ কুমার মজুমদার বিপিএম (বার)। 

১৯ ডিসেম্বর (মঙ্গলবার) বেলা ১১ ঘটিকাশ তিনি ব্যক্তিগত সফরে লাল শাপলা বিল পর্যটন এলাকা পরিদর্শন করতে আসেন। 

এসময় সিলেটের পুলিশ সুপার (পিবিআই) মুহাম্মদ খালেদ-উজ-জামান, জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মো: তাজুল ইসলাম (পিপিএম), জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, এশিয়ান টেলিভিশনের জৈন্তাপুর প্রতিনিধি ইউসুফুর রহমান সহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)'র অন্যান্য কর্মকর্তাগণ সঙ্গে ছিলেন। 

পরিদর্শন কালে তিনি ডিবির হাওর জৈন্তাপুর অঞ্চল তথা জৈন্তিয়া রাজ্যের অতীত ইতিহাস-ঐতিহ্য নিয়ে জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলামের সাথে আলোচনা করেন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)'র  চীফ (অ্যাডিশনাল আইজি) বনজ কুমার মজুমদার ( বিপিএম) মহোদয়-কে জৈন্তিয়ার ইতিহাস-ঐতিহ্য নামক সাংবাদিক নূরুল ইসলামের লেখা একটি বই উপহার প্রদান করা হয়।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক