বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবে আলহাজ্ব মাকরাম আলীর কম্পিউটার প্রদান
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবে আলহাজ্ব মাকরাম আলীর কম্পিউটার প্রদান

কামাল আহমদ মুন্না, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ১৯/১২/২০২৩ ০৬:৫৩:১০ পূর্বাহ্ন

বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবে আলহাজ্ব মাকরাম আলীর কম্পিউটার প্রদান

বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবে আলহাজ্ব মাকরাম আলীর কম্পিউটার প্রদান।


সুশীল সাংবাদিকদের বৃহৎ সংগঠন বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবে কম্পিউটার প্রদান করেছেন বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব মাকরাম আলী আফরোজ।

১৯ শে ডিসেম্বর মঙ্গলবার বিকেলে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের ও বিশ্বনাথ বার্তা অফিসে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক শাহীন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. সায়েস্তা মিয়া ও নির্বাহী সদস্য শ্রী অজিত চন্দ্র দেব এর হাতে কম্পিউটার ক্রয়ের নগদ অর্থ তুলে দেন মাকরাম আলী আফরোজ।

বৃটেনের বাঙ্গালী কমিউনিটি নেতা গ্রেটার সিলেট ডেভলপমেন্ট ট্রাস্ট ইউকে’র সাউথ জোনের সেক্রেটারি, দ্যি ওয়ান পাউন্ড হসপিটাল এর ফাউন্ডার, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট এর সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রতিষ্ঠাকালীন সেক্রেটারি আলহাজ্ব মাকরাম আলীর এই অনুদানকে কৃতজ্ঞতার সাথে গ্রহন করে উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয় এসময়।

এছাড়া প্রবাসী মাকরাম আলী আফরোজের হাতে বিশ্বনাথ বার্তা প্রিন্ট পত্রিকার মহান বিজয় দিবস সংখ্যা প্রদান করেন উপজেলা প্রেসক্লাবের ও বার্তায় কর্মরত সাংবাদিকরা।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক