জৈন্তাপুরে আব্দুস শুক্কুর হত্যা মামলার আরো ২ আসামি গ্রেফতার
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

জৈন্তাপুরে আব্দুস শুক্কুর হত্যা মামলার আরো ২ আসামি গ্রেফতার

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৯/১২/২০২৩ ০৭:২৮:৩৬ পূর্বাহ্ন

জৈন্তাপুরে আব্দুস শুক্কুর হত্যা মামলার আরো ২ আসামি গ্রেফতার

আব্দুস শুক্কুর হত্যা মামলার আরো ২ আসামি গ্রেফতার।


জৈন্তাপুর থানা পুলিশের পৃথক অভিযানে আব্দুস শুক্কুর হত্যা মামলার পলাতক এক মহিলা সহ এজহার ভুক্ত দুই আসামিকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে গত ২৪শে নভেম্বর সকাল ৯ ঘটিকার সময় উপজেলার ফতেপুর ইউনিয়নের দলইপাড়া গ্রামে নির্মমভাবে হত্যা করা হয় মাওলানা আব্দুস শুক্কুর নামের এক মাদ্রাসা শিক্ষককে। এ ঘটনায় জৈন্তাপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয় পরিবারের পক্ষ থেকে। যাহার মামলা নং মামলা নং ২১, তারিখ ২৫/১১/২৩ ইং, ধারা ১৪৩/৪৪৭/৩৪১/৩০২/১১৪/৩৪ পেনাল কোড।

সোমবার ১৮ ডিসেম্বার সন্ধ্যা সাড়ে ৬ টায় জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ তাজুল ইসলাম এর নেতৃতে ও উপ পুলিশ পরিদর্শক সাহিদ মিয়া সহ সঙ্গীয় ফোর্স নিয়ে জৈন্তাপুর থানাধীন চারিকাটা ইউনিয়ন এর অন্তর্গত বাউরভাগ দক্ষিণ এলাকা হইতে মামলার ৭ নং আসামি দলইপাড়া গ্রামের বদরুল ইসলামের স্ত্রী বিলকিছ বেগম (২২)কে আটক করা হয়, তাহার দেওয়া তথ্যের ভিত্তিতে দরবস্ত ইউনিয়নের গর্দ্দনা এলাকা থেকে রাত ১০টায় এজাহার নামীয় ১নং আসামি দলইপাড়া গ্রামের মৃত নওয়াবআলী ওরফে সুবহান এর ছেলে হাজির আলী (৬৫)কে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য যে, মামলার ৫নং আসামি বাবুল হোসেন (৬০)কে আটক করে গত ২৫ নভেম্বর ২০২৩ ইং তারিখে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।

এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ তাজুল ইসলাম আটকের বিষয় নিশ্চিত করে বলেন, মাওলানা আব্দুস শুক্কুর হত্যা মামলার আসামিরা দীর্ঘ দিন থেকে পুলিশের চোঁখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিল, ১৮ ডিসেম্বর গোপন সংবাদের মাধ্যমে উপজেলার বিভিন্ন স্থানে অভিজান পরিচালনা চালিয়ে পৃথক দুটি স্থান থেকে এদের আটক করে থানা পুলিশ। আসামিদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক