মিসবাহ সিরাজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ড. মোমেন
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

মিসবাহ সিরাজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ড. মোমেন

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১৯/১২/২০২৩ ০৭:৩৪:১২ পূর্বাহ্ন

মিসবাহ সিরাজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ড. মোমেন

মিসবাহ সিরাজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ড. মোমেন।


পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সৌজন্য সাক্ষাৎ করেছেন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজের সাথে।

মঙ্গলবার সকালে তিনি সকাশে নগরীর ফাজিলচিসস্থ সিরাজ উদ্দিনের বাসভবনে যান। সেখানে পররাষ্ট্রমন্ত্রী সস্ত্রীক বাড়ীতে এসে পৌছলে মিসবাহ উদ্দিন সিরাজ তাঁকে ফুল দিয়ে বরণ করেন।

সৌজন্য সাক্ষাতের পর গণমাধ্যমকে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিসবাহ উদ্দিন সিরাজ আওয়ামী লীগের প্রতি তাঁর আনুগত্য দেখিয়ে এবং আমাকে ও আমার পরিবারের প্রতি সন্মান জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তাই কৃতজ্ঞতাবোধ থেকে তাকে ধন্যবাদ জানাতে আজকে আসা।

তিনি আরো বলেন, মিসবাহ উদ্দিন সিরাজ বঙ্গবন্ধুর স্বপ্ন-আদর্শকে বুকে ধারণ করে আওয়ামী লীগ করেছেন। এজন্য তাকে অনেক নির্যাতনের শিকার হতে হয়েছেন, জেল খেটেছেন। কিন্তু কখনো  আদর্শচ্যুত হননি বরং নৌকাকে শক্তিশালী করতে,  জয়যুক্ত করতে সারাজীবন কাজ করেছেন। আগামী নির্বাচনে নৌকাকে জয়যুক্ত করতে আমরা একসাথে কাজ করব।

আওয়ামী লীগ নেতা মিসবাহ উদ্দিন সিরাজ  বলেন, আমি আজীবন আওয়ামী লীগের রাজনীতি করে এসেছি। তাই ব্যক্তিস্বার্থে নৌকার বিপক্ষে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর আদর্শকে জলাঞ্জলি দিতে চাইনা। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ড. আব্দুল মোমেনকে নৌকার প্রার্থী করেছেন। তাই আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে আমার দায়িত্ব নৌকার প্রার্থীকে জয়যুক্ত করা। ইনশাল্লাহ আগামী ৭ জানুয়ারি নির্বাচনে আমরা আওয়ামী লীগের বিজয় নিশ্চিতে একসাথে পথ চলব।

এসময় অন্যান্যে মধ্যে উপস্থিতি ছিলেন পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিনী সেলিনা মোমেন, মিসবাহ উদ্দিন সিরাজের সহধর্মিনী হেলেন বেগম,  সহোদর সাংবাদিক মো. শফিউল ইসলাম শফি, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেলেন আহমদ, পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত করর্মকর্তা শফিউল আলম জুয়েল প্রমুখ।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক