আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের এক বছর পূর্তিতে শাবিতে কেক কেটে উদযাপন
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের এক বছর পূর্তিতে শাবিতে কেক কেটে উদযাপন

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৯/১২/২০২৩ ০৮:১৯:৩৪ পূর্বাহ্ন

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের এক বছর পূর্তিতে শাবিতে কেক কেটে উদযাপন

এক বছর পূর্তিতে শাবিতে কেক কেটে উদযাপন।


সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের এক বছর পুর্তি উদযাপিত হয়েছে ।

সোমবার (১৮ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ফুডকোর্টে কেকে কেটে এ উদযাপন করেন রসায়ন বিভাগের  ৩১ তম ব্যাচের শিক্ষার্থীরা।  

দীর্ঘ ৩৬ বছরের বিশ্বকাপ ট্রফির খরা কাটিয়ে গত বছরের ১৮ ডিসেম্বর স্বপ্নের বিশ্বকাপ নিজের করে নিয়েছিল আর্জেন্টিনা। এই জয়ের নেপথ্যে ছিল ফুটবলের রাজকুমার লিওনেল মেসি। এমন নাটকীয়তার বিশ্বকাপ অর্জন ভক্তদের মন ছুঁয়ে গেছে। তাই এই অর্জনকে উদযাপন করতে কার্পণ্য করেনি আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী।

অনুষ্ঠানটি রসায়ন বিভাগ ৩১ তম ব্যাচের আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর সভাপতি মো. শরীফুল্লাহ ও সাধারণ সম্পাদক মেহেরাব হোসেন রাশেদের নেতৃত্বে সফলভাবে সম্পন্ন হয়েছে। এসময় আরও উপস্থিত ছিলেন, আর্জেন্টিনা সমর্থক ইমন, তানভীর, মইন, মুমিন,দিব্য,আল-আমিন, সজীব, সুমন, হাসিব, নয়ন, হৃদয়, সিদ্দীক, মুজাহিদ, রাব্বী, ওহী, মিম, অহনা, প্রিয়াঙ্কা, শিমু, রাজমিন, মেহের। প্রতিবছর এ দিনকে উদযাপন করবে বলে জানান তারা।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক