গোয়াইনঘাটে নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৯/১২/২০২৩ ০৯:৩৩:১৯ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা

ছবি: নিজস্ব


গোয়াইনঘাট উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় ও উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের  উদ্যোগে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট-৪ আসনের গোয়াইনঘাট উপজেলার ভোট গ্রহণকারী কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান।

এসময় তিনি বলেন- ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে কেন্দ্রে আসতে যেতে পারে পুলিশকে তার নিশ্চয়তা দিতে হবে। সততার সাথে নিজ নিজ অবস্থান থেকে ভোট গ্রহণকারী প্রিজাইডিং কর্মকর্তাদের দ্বায়িত্ব পালনের আহবান জানান। 

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, জেলা সিনিয়র নির্বাচন অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম, (ওসি তদন্ত) মেহেদী হাসান, উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ ভোট কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত রিটার্নিং অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তাবৃন্দ।

এম সি



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক