শেখ হাসিনার জন্য ৩ মাস জেল খাটা এক কর্মী সিলেটের দ্বিজেন্দ্র
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন

শেখ হাসিনার জন্য ৩ মাস জেল খাটা এক কর্মী সিলেটের দ্বিজেন্দ্র

মো. ফয়ছল আলম

প্রকাশিত: ২০/১২/২০২৩ ১২:৩৩:৪১ অপরাহ্ন

শেখ হাসিনার জন্য ৩ মাস জেল খাটা এক কর্মী সিলেটের দ্বিজেন্দ্র

দ্বিজেন্দ্রলাল লাল শর্মা।


বঙ্গবন্ধু পরিবার আর শেখ হাসিনার জন্যে সিলেটে ৩ মাস ৮দিন জেল খাটা এক রশষফাষু মানুষের নাম দ্বিজেন্দ্রলাল লাল শর্মা। আওয়ামী লীগ আর বঙ্গবন্ধু পরিবারের জন্যে অন্তঃপ্রাণ এই মানুষটির আলাদা একটা পরিচয় আছে সিলেট নগরে। দুঃখে ভরা জীবনের এই মানুষটি একজন সাদামাঠা রাজনৈতিক কর্মীর চরিত্র বহন করছেন। দিনরাত তিনি সিলেট নগরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ আর শেখ হাসিনার জয়গান গেয়ে বক্তৃতা করে দিন পার করেন। পয়েন্টে পয়েন্টে দাড়িয়ে গগণবিধারী শ্লোগান তুলেন। তাঁর এমন আচরণ দেখে কেউ কেউ মানসিক অবস্থা নিয়ে নানা বিরূপ মন্তব্য করলেও প্রকৃত পক্ষে তিনি আদর্শে অটল এক আওয়ামী লীগ কর্মী দ্বিজেন্দ্র লাল নাথ। কেউ কেউ আবার দ্বিজেন্দ্র বাবু নামেই ডাকেন। বাড়ী দিরাই উপজেলার ঘাগটিয়া গ্রামে। তিনি ঐ গ্রামের দ্বারকা নাথ শর্ম্মা আর প্রেমময়ী শর্মাা পুত্র। বর্তমান নিবাস সিলেট নগরের পশ্চিম কাজলশাহে সোনার বাংলা আবাসিক এলাকায়।

জৈন্তা বার্তা কথা বলেছে এই সাদা মনের মানষটির সঙ্গে। সেখানে তিনি খোলামেলাভাবেই জানিয়েছেন তাঁর দুঃখে ভরা জীবনের নানা গল্প। ১৯৬৭ সালে জন্ম নেয়া দ্বিজেন্দ্র লাল শর্মা ১৯৮৪ সালে এসএসসি পরীক্ষা দেন। এরপর ভর্তি হন সিলেটের মদন মোহন কলেজে। লেখাপড়ার পাঠ সেখানে বেশীদিন চলেনি। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে পড়েন। ৮৪ সালে মদন মোহন কলেজ ছাত্রলীগের কমিটিতে ছিলেন। তখন সে কমিটির সভাপতি ছিলেন এটিএম হাসান জেবুল। সে কমিটিতে তিনি ছিলেন। মিসবাহ উদ্দিন সিরাজ আর এটিএম ফয়েজের নেতৃত্বাধীন জেলা ছাত্রলীগের কমিটির সঙ্গেও তিনি একজন নিরলস কর্মী হিসেবে কাজ করেন বলে জানালেন জৈন্তা বার্তা’কে।

দ্বিজেন্দ্র লাল শর্মা কর্মজীবনে একজন পেশাগত ডিড রাইটার। কোতোয়ালী থানায় যারা ১৫/২০ বছর আগে যারা যাওয়া আসা করতেন তারা সবাই তাকে চিনেন। জিডি, অভিযোগ লিখে দিয়ে যা আয় হতো তা দিয়েই তাঁর সংসার চলতো। কিন্তু হটাৎ এই ‘দলপ্রেম’ই তার জন্যে কাল হয়ে দাড়ায়। ওসময়টা ওয়ান ইলেভেনের পর। তখন তত্বাধায়ক সরকার ক্ষমতায়। দ্বিজেন্দ্র লালের বাসা ছিলো পাঠান টুলায়। বঙ্গবন্দু কন্যা শেখ হাসিনা তখন জেলে। দ্বিজেন্দ্র লাল বাসা থেকে বের হয়ে রিকশা যোগে থানায় আসছিলেন। আসার পথে আঙ্গুল তুলে তুলে ৭ মার্চের ভাষণ আর শেখ হাসিনার মুক্তির দাবী তুলে বক্তৃতা দেন। থানায় আসার পর এসএমপির তৎকালীন ডিসি ইসরাফিল হাওলাদার নির্দেশ দিয়ে তাকে গ্রেফতার করান বিশেষ ক্ষমতা আইনের ১৬ ধারায়। গ্রেফতার করে পরদিন জেল হাজতে পাঠানো হয় তাঁকে। দ্বিজেন্দ্র লাল জেল খাটেন ৩ মাস ৮দিন। এরপর হাইকোর্ট থেকে তাঁর জামিন আদেশ হয়। আর ৮ মাস পর এ মামলায় ফাইনাল রিপোর্ট দেয়া হয়। অব্যাহতি পান মামলা থেকে। মামলা থেকে অব্যাহতি পেলেও জীবনের দূর্ভোগ থেকে আজও অব্যাহতি মিলেনি দ্বিজেন্দ্র লাল শর্ম্মার। আর থানায় যেতে পারেননি ডিড রাইটারের কাজে। তাকে বারণ করা হয় থানায় না যেতে। সেই থেকে প্রায় বেকারই জীবন কাটাচ্ছেন আওয়ামী লীগ সমর্থক এই দিজেন্দ্র লাল শর্ম্মা।

জৈন্তা বার্তা এ প্রতিবেদককে তিনি বলেন, স্ত্রী মুক্তা রাণী শর্ম্মা, দুই ছেলে ‘জয়’ আর দূর্জয়’কে নিয়ে তার সংসার। জয় ছোট্ট একটা চাকরী করে। আর ছোট ছেলে দূর্জয় পড়ে পুলিশ লাইন্স হাইস্কুলে। আজোবধি পরিবারের একটা মাথা গোঁজার ঠাই করতে পারেননি বলে জানালেন দ্বিজেন্দ্র লাল শর্মা। পাননি স্বচ্ছল জীবনও। বড় ছেলের আয় আর নিজেকে দেয়া মানুষের টুকটাক উপহারের টাকায় কোনোরকম সংসার চলে তাঁর।

তিনি বলেন, অভাব, অশান্তি আর বিপদ যাই আসুক, যতদিন বাঁচবো ততদিন এভাবেই দিন কাঠাবো। বঙ্গবন্ধু পরিবার, শেখ হাসিনা নিজের দলের প্রতি যে ভালোবাসা সেখান থেকে একচুল নড়বেন না।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক