বার্তা একটাই দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো : শেখ হাসিনা
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

বার্তা একটাই দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো : শেখ হাসিনা

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২০/১২/২০২৩ ০১:৩২:৫৭ পূর্বাহ্ন

বার্তা একটাই দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো : শেখ হাসিনা


আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমার বার্তা একটাই সেটা দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো। যে স্বপ্নটা আমার বাবা দেখিয়েছেন সেটাই করতে চাই। আর নির্বাচনী প্রচারকাজ শুরু করার জন্য এখানে এসেছি। আমার একটাই কথা, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষের কল্যাণ হয়।

বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে সিলেটে হজরত শাহজালাল (র.) মাজার জিয়ারত শেষে তিনি আরও বলেন,

শেখ হাসিনা বলেন, দ্বাদশ সংসদ নির্বাচন ৭ জানুয়ারি, এ নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসলে দেশের মানুষের সব চাহিদা পূরণ করা হবে। কেউ গৃহহীন থাকবে না, কারও দুঃখ থাকবে না। আমার বার্তা একটাই দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো। যে স্বপ্নটা আমার বাবা দেখিয়েছেন সেটাই করতে চাই। আর নির্বাচনী প্রচারকাজ শুরু করার জন্য এখানে এসেছি। আমার একটাই কথা, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষের কল্যাণ হয়।

এরপর হজরত শাহ্ পরান (র.)-এর মাজার জিয়ারত করতে যান বঙ্গবন্ধুকন্যা।

এদিকে দুপুর সাড়ে ১২টার দিকে হজরত শাহজালাল (র.)-এর দরগাহ্ শরিফে প্রবেশ করে তার কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী। এর তিনি যান হজরত শাহ্ পরান (র.)-এর মাজারে। এ সফরে তার সঙ্গে রয়েছেন ছোট বোন শেখ রেহানা। এ ছাড়াও তার সঙ্গে আছেন কেন্দ্রীয় নেতারা ছাড়াও রয়েছে সিলেটের নেতারা।

সকাল সাড়ে ১১টার দিকে সিলেটে পৌঁছান তিনি। দ্বাদশ সংসদ নির্বাচনে জনসভা ও প্রচারণায় অংশ নিতে পুণ্যভূমি সিলেটে যান তিনি।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে গণভবন থেকে সিলেটের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক