বিএনপি বাণিজ্য করেই ধ্বংস করেছে নির্বাচন: প্রধানমন্ত্রী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

বিএনপি বাণিজ্য করেই ধ্বংস করেছে নির্বাচন: প্রধানমন্ত্রী

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২০/১২/২০২৩ ০৫:৫৭:১৬ পূর্বাহ্ন

বিএনপি বাণিজ্য করেই ধ্বংস করেছে নির্বাচন: প্রধানমন্ত্রী

সিলেট জনসভায় ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী ও আ.লীগ সভাপতি শেখ হাসিনা।


বিএনপি বাণিজ্য করেই নির্বাচন ধ্বংস করেছে বলে জানিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি বলেন, নির্বাচনে একজন লন্ডনে বসে মনোনয়নপত্র বিক্রি করেছে। আরেকজন গুলশানে বসে মনোনয়নপত্র বিক্রি করেছে। আবার পল্টন থেকেও আরেকবার বিক্রি করেছে। তারা এভাবে নির্বাচনকে বাণিজ্যে পরিণত করে ধ্বংস করেছে নির্বাচনকে।  

তিনি বলেন, ‘বিএনপির চেয়ারম্যান কে? দুর্নীতির মামলার আসামি। এতিমের টাকা আত্মসাতকারী। আরেকজন লন্ডনে বসে অগ্নিসন্ত্রাসের নির্দেশ দিচ্ছে। এরা কি মানুষ? এদের কাছে মানবিকতা বলতে কিছু নেই।’

বুধবার বিকালে সিলেটের আলিয়া মাদরাসা মাঠে জনসভায় দেওয়া ভাষণে এ কথা বলেন তিনি।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ‘জাতির পিতা যখন দেশের দায়িত্ব নেন তখন এক টাকাও রিজার্ভ ছিল না। একটি ভঙ্গুর দেশের ভঙ্গুর অর্থনীতিকে তিনি মজবুত ভিত্তির ওপর দাঁড় করিয়েছিলেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকরা আমার বাবা, মা ও ভাইদের নৃশংসভাবে হত্যা করে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘দেশের মানুষ নৌকা মার্কায় বারবার ভোট দেয় বলেই আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারছি। আমরা আজকে দেশকে উন্নত ও সমৃদ্ধ করতে পেরেছি।

আল্লাহ যখন কাউকে কিছু দেয় তা বুঝেই দেয় উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আমেরিকার প্রস্তাব আনুযায়ী আমরা গ্যাস বিক্রি করতে রাজি হইনি বলে ২০০১ সালে আমাদের ক্ষমতায় আসতে দেওয়া হয়নি। বিএনপি এ প্রস্তাবে রাজি হওয়ায় তাদের ক্ষমতায় বসিয়ে দেওয়া হয়। এই বিএনপি এখন অগ্নিসন্ত্রাস করছে।’

প্রধানমন্ত্রী তার সরকারের আমলে দেশের উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, ‘আমরা চাই দেশের একজন মানুষও যেনে ভূমিহীন না থাকে। আমরা শিক্ষার মানোন্নয়ন করেছি। আমাদের আমলে দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে। সামাজিক নিরাপত্তা নিশ্চিত হয়েছে।’

এর আগে এদিন বিকাল ৩টা ১০ মিনিটে মাদরাসা মাঠে পৌঁছান প্রধানমন্ত্রী। সিলেটের এ জনসভা থেকে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারের আনুষ্ঠানিক সূচনা করেন তিনি। এ সময় নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে তাকে স্বাগত জানান।

সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির আহমদ ও জেলার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খানের পরিচালনায় অনুষ্ঠিত জনসভায় মন্ত্রী, এমপিসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা বক্তব্য দিয়েছেন। 

আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার প্রচারণা শুরু করতে এদিন বেলা ১১টায় ৩৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তাকে অভ্যর্থনা জানান কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগের নেতারা। পরে হযরত শাহজালাল (রহ.) এর মাজার ও  হযরত শাহ পরান (রহ.) এর মাজার জিয়ারত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এ সময় তার ছোট বোন শেখ রেহানাসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক