জৈন্তাপুরে নিবার্চনে মনিটরিং কাজে ভিজিলেন্স কমিটির সভা।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নিবার্চন উপলক্ষে ২৩২ সংসদীয় সিলেট-৪ আসনের অন্তর্ভূক্ত জৈন্তাপুর উপজেলায় গঠিত নির্বাচনী ভিজিলেন্স ও অবজারভেশন টিম উপ-কমিটি'র এক সভা অনুষ্ঠিত হয়েছে।
২০ ডিসেম্বর বুধবার বিকেল ৩টায় উপজেলা নিবার্হী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার ও সহকারি রিটানিং কর্মকর্তা মো: সাজেদুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা নিবার্চন কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি অফিসার শামীমা আক্তার, সিনিয়র মৎস্য অফিসার অলিউর রহমান, জৈন্তাপুর মডেল থানার সাব-ইন্সপেক্টর শাহীদ মিয়া, সমাজসেবা অফিসার এ কে আজাদ ভূইয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মিজানুর রহমান, জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরী কলেজের অধ্যক্ষ রুহিনী রঞ্জন দে, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নাজমা বেগম।
সভায় জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় নিজপাট, জৈন্তাপুর, চারিকাটা, দরবস্ত, ফতেপুর এবং চিকনাগুল ইউনিয়নে প্রতিদ্বন্দ্বি প্রার্থীর নির্বাচনী কার্যক্রম মনিটরিং করতে উপজেলা ভিজিলেন্স ও অবজারভেশন টিম উপ-কমিটির সদস্যদের পৃথক ভাবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
জৈন্তাবার্তা/জেএ




