ছবি : নিজস্ব
সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত পুণ্য ভূমি সিলেটের শাহজালাল শাহপরান মাজার জিয়ারতের মাধ্যমে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণার সূচনায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
বুধবার ২০ ডিসেম্বর সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে প্রধানমন্ত্রীর জনসভাকে সফল করতে সিলেট চার আসনের নৌকার প্রার্থী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপির দিক নির্দেশনায় গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নন্দিরগাঁও ইউপি চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল সামন থেকে নেতৃত্বের মাধ্যমে নন্দিরগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের অংশগ্রহণে বিশাল মিছিল সহকারে জনসভায় যোগ দেন।
নেত্রী মোদের শেখ হাসিনা ও নৌকা নৌকা ধ্বনিতে মিছিলটি সিলেট লাক্কাতুরা থেকে শুরু করে সিলেট আলিয়া মাদ্রাসা সমাবেশস্তলে এসে সমাপ্ত হয়। উক্ত মিছিলে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক কামরুল হাসান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান রিপন, উপজেলা আওয়ামী লীগের সদস্য নাছির উদ্দিন, মদরিছ আলী শিকদার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল খালিক, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য বিধান চন্দ, সোহান দে, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মিছবাহ আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন- যুবলীগ নেতা শেখ আরিফ মাহমুদ শাহীন, ওয়ার্ড সদস্য ইর্শাদ আলী, জালাল উদ্দিন, ওয়ার্ড সভাপতি মুহিবুর রহমান সাধারণ সম্পাদক আফতাব আলী, সাজু আহমদ, ছাত্রলীগ নেতা ইকবালসহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এম সি




