গোয়াইনঘাটে মাদকাসক্ত ব্যক্তির নির্যাতনের শিকার অসহায় পরিবার
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে মাদকাসক্ত ব্যক্তির নির্যাতনের শিকার অসহায় পরিবার

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২০/১২/২০২৩ ০৯:৫৪:৩৬ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে মাদকাসক্ত ব্যক্তির নির্যাতনের শিকার অসহায় পরিবার

ছবি: নিজস্ব


গোয়াইনঘাটে মাদকাসক্ত এক প্রতিবেশী ব্যক্তির নির্যাতনের শিকার নিরীহ অসহায় পরিবার। 

নির্যাতন থেকে রক্ষা পেতে আইন-শৃংখলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করে থানায় অভিযোগ করেছে গোয়াইনঘাট উপজেলার পুর্ব আলীরগাঁও ইউনিয়নের ধর্মগ্রামের বাসিন্দা মনজুর আহমদ ও তার পরিবার। নির্যাতনকারী মাদকাসক্ত প্রতিবেশী একই গ্রামের সিরাজ উদ্দিন এর ছেলে জসীম উদ্দিন।

ভুক্তভোগী মনজুর আহমদের মৌখিক ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত জসীম উদ্দিন প্রতিদিন মাদক সেবন করে মাতাল অবস্থায় বাড়িতে এসে বিভিন্ন রকম গালিগালাজ ও নির্যাতন করেন। তারই ধারাবাহিকতায় গত ১৫ ডিসেম্বর গভীর রাতে মাতাল অবস্থায় প্রতিবশী মনজুর আহমেদ এর বসতঘরে ঢুকে তাকে ও তার পরিবারের লোকজনের উপর হামলা চালায়। একপর্যায়ে জসীম এর সাথে তার পরিবারের লোকজন ও যুক্ত হয়ে অসহায় মনজুরের পরিবারের উপর সংঘবদ্ধ হামলা করে। এতে আহত হয় মনজুর ও তার স্ত্রী রিছনা বেগম এবং ৫ বছর বয়সী তার মেয়ে মীম আক্তার সহ পরিবারের লোকজন। পরে আহতাবস্থায় মনজুর ত্রিপল নাইনে কল দিয়ে সহযোগিতা চাইলে দেয়া হয় ডিউটি অফিসারের নাম্বার, ডিউটি অফিসারকে কল দিলে পরের দিন লিখিত অভিযোগ করতে বলা হয়। পরে গোয়াইনঘাট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন তারা এবং পরদিন গোয়াইনঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। গত ১৫ ডিসেম্বর অভিযোগ দায়েরের পর থেকে মাদকাসক্ত জসীম উদ্দিন প্রতিনিয়ত মনজুরকে নানা রকম হুমকি ধমকি দিয়ে যাচ্ছে। ভুক্তভোগী বলেন, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই আখতার হোসেন সাথে যোগাযোগ করেও কোন সহযোগিতা পাননি বরং উল্টো তাকে নানা রকম হয়রানি করে আসছেন। এবিষয়ে কথা বলতে এসআই আখতার হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি হয়রানির অভিযোগ অস্বীকার করে বলেন, আমি বিষয়টি সমাধানের চেষ্টা করছি।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত নয়, এখন মাত্র জেনেছি, তবে আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।

এম সি



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক