শীতের সকালে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান অবতরণের দৃশ্য।
পৌষের প্রথম চার দিন পার হয়ে গেল। সাধারণত এই সময়ে সিলেট হাড়-কাঁপানো শীত থাকলেও অন্যান্য বছরের তুলনায় এবার শীত কিছুটা কম অনুভূত হচ্ছে।
আবহাওয়াবিদরা বলছেন, পৌষের প্রথমার্ধের বাকিটা সময় (৩১ ডিসেম্বর পর্যন্ত) শীতের তীব্রতা অন্যান্য বছরের তুলনায় কিছুটা কম থাকতে পারে।
আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে, আজ শুক্রবার রাত কিংবা পরদিন শনিবার থেকে সিলেটে বৃষ্টি হতে পারে। আকাশে মেঘের উপস্থিতি থাকায় এ সময় সিলেটের তাপমাত্রা বাড়তে পারে।
আবহাওয়া অফিস সূত্রে আরো জানা যায়, ‘আরো দু-এক দিন শীত একই রকম থাকতে পারে। এরপর সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তখন তাপমাত্রা আবার বাড়তে পারে।
চলতি মাসের বাকি দিনগুলোতে শীতের তীব্রতা বাড়ার সম্ভাবনা কম। চলতি মাসের শেষের দিকে সিলেটের কোনো কোনো জেলায় শৈত্যপ্রবাহের আভাস দিলেও সেই সম্ভাবনা এখন কমে এসেছে।’
জৈন্তাবার্তা/জেএ




