নির্বাচনে সকলকে স্বতস্ফূর্ত ভোট প্রদানের আহ্বান মন্ত্রী ইমরানের
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন

নির্বাচনে সকলকে স্বতস্ফূর্ত ভোট প্রদানের আহ্বান মন্ত্রী ইমরানের

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১/১২/২০২৩ ১২:০১:৫১ অপরাহ্ন

নির্বাচনে সকলকে স্বতস্ফূর্ত ভোট প্রদানের আহ্বান মন্ত্রী ইমরানের


আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আগামী ৭ই জানুয়ারী ভোট গ্রহনের দিন সকলকে ঐক্যবদ্ধ হয়ে স্বতস্ফূর্তভাবে ভোট গ্রহনের আহবান জানান গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি। 

বৃহস্পতবার ( ২১ ডিসেম্বর) সকাল নয় ঘটিকায় নিজপাট ইউনিয়নের অন্তর্ভুক্ত ফুলবাড়ী ঘিলাতৈল এলাকায় এক উঠান বৈঠক তিনি এ কথাগুলো বলেন। ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি নিবারণ চন্দ্র দাসের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাষ্টার আব্দুল জলিলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, একটি মহল নির্বাচন বানচাল করতে নানা ধরণের অপ্রচারে লিপ্ত। যারা আগুন সন্ত্রাস করে মায়ের কোলে শিশু ও মাকে পুড়িয়ে মেরে ফেলে তারা কখনোই দেশ ও মানুষের মঙ্গল চায় না।

তিনি বলেন সিলেট -৪ আসনের মানুষের মৌলিক অধিকার ও জীবনমান উন্নয়নের শেখ হাসিনা সরকার কাজ করে গিয়েছে এবং ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী কাজ করে যাবে। তাই আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা বিজয়ের কোন বিকল্প নেই। 

এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ আহমেদ, দপ্তর সম্পাদক  হাসিনুল হক হুসনু, নিজপাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি( ভারপ্রাপ্ত)  ফয়েজ আহমেদ  শ্রমিকলীগ সভাপতি ফারুখ  আহমেদ, সাধারণ সম্পাদক শওকত আলি,সেচ্ছাসেবকলীগের সভাপতি মন্জুর এলাহী সম্রাট, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, বীরমুক্তিযোদ্ধা আক্কেল আলি, আওয়ামী লীগ নেতা মনসুর আহমেদ, ইয়াহিয়া আহমেদ, সরাফত আলি,  যুবলীগ সদস্য সুমন আহমেদ সহ নিজপাট ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও স্হানীয় সাধারণ ভোটারবৃন্দরা উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক