প্রধানমন্ত্রীর বক্তব্যে ১৫ বছরে সিলেট বিভাগজুড়ে বাস্তবায়িত উন্নয়নের ফিরিস্তি
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর বক্তব্যে ১৫ বছরে সিলেট বিভাগজুড়ে বাস্তবায়িত উন্নয়নের ফিরিস্তি

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২১/১২/২০২৩ ০১:৪৩:২১ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর বক্তব্যে ১৫ বছরে সিলেট বিভাগজুড়ে বাস্তবায়িত উন্নয়নের ফিরিস্তি

১৫ বছরে সিলেট বিভাগের আংশিক উন্নয়ন চিত্র।


সিলেট বিভাগজুড়ে আওয়ামী লীগ সরকারের করা উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন- বিগত সময়ে সিলেটে ব্যাপক উন্নয়ন করেছে সরকার। অনেকগুলো প্রকল্প বাস্তবানয়াধীন। এগুলোর মধ্যে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস নির্মাণ, আশ্রয়ন প্রকল্প বাস্তবায়ন, মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিকেন্দ্র নির্মাণ, ফায়ার সার্ভিস স্টেশন, সিলেট বাধাঘাট বিমানবন্দর সড়ক চারলেনে উন্নীতকরণ, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে আধুনিকায়ন, সিলেটে নতুন রেলস্টেশন নির্মাণ, সিলেট-সুনামগঞ্জ সড়ক ও সিলেট-তামাবিল সড়ক চারলেনে উন্নীতকরণ, জাফলং থেকে সাদাপথর পর্যন্ত ৩২ কিলোমিটার সড়ক স্থাপন, ২৮১টি সড়ক-মহাসড়ক স্থাপন ও সংস্কার, ৫৩টি সেতু নির্মাণ, ৬টি সেতু নির্মাণাধীন, ২ হাজার ৩১ কিলোমিটার সড়ক ও দুই হাজার দুইশো ব্রিজ কালভার্ট নির্মাণ, মাছের হ্যাচারি, হাইটেক পার্ক, শেখ রাসেল ডিজিটাল ও ইনকিউবেশন সেন্টার (আইটি সেন্টার), সিলেট-ঢাকা-চট্টগ্রামের রেললাইন সড়ক দুই লেনে উন্নীতকরণ, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ, ওসমানী মেডিকেল কলেজ হাসাতাতালে নতুন ভবন নির্মাণ, হাসাতালটিতে ১০০ বেডের বার্ণ ইউনিট, সিলেটে অত্যাধুনকি কেন্দ্রীয় বাস টার্মিনাল নির্মাণ এবং সুরমা ও মুনসহ নাব্যতা হারানো নদীগুলো খনন প্রকল্প অন্যতম।

সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং মহানগরের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির আহমদ ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খানের পরিচালনায় অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য তুলে ধরেন প্রধানমন্ত্রী। দ্বাদশ সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা সিলেট থেকে এবারও শুরু করে বাংলাদেশ আওয়ামীলীগ। সে উপলক্ষে এই সমাবেশের আয়োজন করে জেলা ও মহানগর আ'লীগ।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক