বাংলাবাজারের মানুষ আমার কাছে পরিবারের মত : মন্ত্রী ইমরান
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন

বাংলাবাজারের মানুষ আমার কাছে পরিবারের মত : মন্ত্রী ইমরান

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১/১২/২০২৩ ১০:১৩:৪৫ পূর্বাহ্ন

বাংলাবাজারের মানুষ আমার কাছে পরিবারের মত : মন্ত্রী ইমরান

ছবি: নিজস্ব


জৈন্তাপুর উপজেলার বৃহত্তর ৪ নং বাংলাবাজার আমার বাড়ী। এখানকার প্রতিটি মানুষ আমার পরিবারের সদস্য। রাজনৈতিক জীবনের সেই ৮৬ সাল থেকে আমি এই কথাটি বুকে লালন করে আসছি। কথাগুলো বলেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ এমপি। 

বৃহস্পতিবার ( ২১শে ডিসেম্বর) সন্ধ্যা ছয়টায় জৈন্তাপুর উপজেলার ৪ নং বাংলা বাজারে নৌকার সমর্থনে এক বিশাল পথসভা অনুষ্ঠিত হয়। 

২ নং জৈন্তাপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এই পথসভায় হাজী সেলিম আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শাহীনুর রহমান ও যুবলীগ নেতা মিরজান আহমেদ রুবেলের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী ইমরান আরো বলেন, বৃহত্তর ৪ নং বাংলা বাজারের মানুষের ভালোবাসা আমি সবসময় পেয়ে আসছি। অতীতে বারবার এই জনপদের মানুষ আমাকে ভোট দিয়ে সংসদে পাঠাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

সামনের দিনগুলোতেও আমি এই জনপদের মানুষের সাথে মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। বর্তমানে নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে গুজব ও অপপ্রচার মোকাবেলা করা। ভোটের দিন সকলে একা নয় বরং পরিবারের সকলে মিলে উৎসবমুখর পরিবেশে ভোট দেয়ার আহবান জানান তিনি।

তিনি বলেন, উন্নয়ন কাজের ধারাবাহিকতা ছোঁয়া গোটা উপজেলার মত এই জনপদে অব্যাহত থাকবে। মানুষের মৌলিক অধিকার বাস্তবায়নের শিক্ষা,অন্ন,বস্ত্র,বাসস্থান, চিকিৎসা মত অধিকার বাস্তবায়নে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগকে পুনরায় নির্বাচিত করার আহবান জানান তিনি। 

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমেদ, সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী,যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ আহমেদ,  সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, এম এ রাজ্জাক রাজা, চিকনাগোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামারুজ্জামান চৌধুরী, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হাজী জালাল উদ্দীন সিআইপি,বীরমুক্তিযোদ্ধা আফতাব আলি, বীরমুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আলি আকবর, আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম শফিক, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, আওয়ামী লীগ নেতা হাজী হোসাইন আহমেদ,   ইউপি সদস্য আব্দুস সালাম, ইউপি সদস্য নজির আহমেদ, ইউপি সদস্য আব্দুল কাদির, ইউপি সদস্য শওকত আলি, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা সুনীল দেবনাথ, উপজেলা যুবলীগের সদস্য নির্মল দেবনাথ, কামরান আহমেদ, উপজেলা সেচ্ছাসেবকলীগ নেতা আমিন আহমেদ, রুবেল শরীফ, সৈয়দ রাজু আহমেদ, ইউনিয়ন যুবলীগের সভাপতি নজরুল ইসলাম,   ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি মানিক আহমেদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ,  ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান সহ ২ নং জৈন্তাপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীরা পথসভায় অংশগ্রহণ করেন।

এম সি



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক