ছবি : নিজস্ব
সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের দ্বারীপার মৌজায় অবস্থিত কচুয়ারপার উচ্চ বিদ্যালয়ে বন্যা আশ্রয় কেন্দ্র (মুজিব কিল্লা) স্থাপনের ক্যাচম্যাপ করা হয়েছে।
জানা যায়,বন্যা, ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগকালে মানুষ ও গৃহপালিত প্রাণীর জীবনসহ মূল্যবান দ্রব্যসামগ্রী নিরাপদে সংরক্ষণে সিলেট সংসদীয় চার আসনে গোয়াইনঘাট জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ উপজেলায় মন্ত্রী ইমরানের বরাদ্দ ১৫ টি মুজিব কেল্লা।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ‘মুজিব কেল্লা নির্মাণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্প’র আওতায় গোয়াইনঘাট উপজেলার তিতকুলি হাওর মৌজায়,ছোটখেল মৌজায়, হাজরাই মৌজায়,সানকিভাঙ্গা মৌজায়, ভিতরগুল মৌজায়, লেংগুড়া মৌজায়,দারিরপার ও সাতকুড়িকান্দি মৌজায় এসব কেল্লা নির্মাণ হবে।
বৃহস্পতিবার ২১ ডিসেম্বর বেলা ২টায় কচুয়ারপার উচ্চ বিদ্যালয়ে বন্যা আশ্রয় কেন্দ্র (মুজিব কিল্লা) স্থাপনের লক্ষে ক্যাচম্যাপ করেন সংশ্লিষ্ট সার্ভেয়ারগন।
এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও নন্দিরগাঁও ইউপি চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কচুয়ারপার উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক মোঃ আব্দুল মুমিন,বিশিষ্ট মুরব্বি আলকাছ মিয়া,ওয়াছির আলী,সিরাজুল ইসলাম,৫নং ওযার্ড সদস্য মতিউর রহমান মতি,নেছার আহমদ,মকদ্দছ আলী,সহকারী শিক্ষক আমিনুল ইসলাম,আব্দুল কাইয়ুম,৫নং ওযার্ড যুবলীগ নেতা স্বদেব বিশ্বাস,স্বপন বিশ্বাস প্রমূখ।
এম সি




