শনিবার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ।
সিলেটে ৩৩/১১ কেভি আম্বরখানা উপকেন্দ্রের উন্নয়ন কাজের জন্য বেশ কিছু এলাকায় আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আগামী ২৩ ডিসেম্বর (শনিবার) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)।
বিউবোর বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-১-এর নির্বাহী প্রকৌশলী মু. তানভীর হায়দার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জরুরি মেরামত ও উন্নয়নকাজের জন্য ৩৩/১১ কেভি আম্বরখানা উপকেন্দ্রের আওতাধীন ঘূর্ণি আবাসিক এলাকা, দত্তপাড়া, আম্বরখানা কলোনি, মজুমদারী, সৈয়দ মুগনী, লেচুবাগান, প্রভাতী, পীরমহল্লা, হাউজিং এস্টেট, বড় বাজার, গোয়াইটুলা (আংশিক), দারুস সালাম মাদরাসা গলি, ইসরাফিল মিয়া গলি, মোল্লাপাড়া গলি, আঙ্গুর মিয়ার গলি, বন্ধন আবাসিক এলাকা, রুপসা আবাসিক এলাকা, রংধনু আবাসিক এলাকা, সিলসিলা গলি, বাঁশবাড়ি গলি, চৌকিদেখী রাস্তার পূর্ব পার্শ্ব ও তৎসংলগ্ন আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
গ্রাহকদের সাময়িক সমস্যার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
জৈন্তাবার্তা/জেএ




