ইনসাফ প্রতিষ্ঠায় ট্রাক প্রতীকের বিকল্প নেই: ডা. দুলাল
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

ইনসাফ প্রতিষ্ঠায় ট্রাক প্রতীকের বিকল্প নেই: ডা. দুলাল

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২২/১২/২০২৩ ১২:৪৩:০৭ অপরাহ্ন

ইনসাফ প্রতিষ্ঠায় ট্রাক প্রতীকের বিকল্প নেই: ডা. দুলাল

ইনসাফ প্রতিষ্ঠায় ট্রাক প্রতীকের বিকল্প নেই: ডা. দুলাল


সিলেট-৩ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল বলেছেন, আধুনিক-আলোকিত ও সমৃদ্ধ সিলেট-৩ আসন গড়তে আগামী ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ট্রাক মার্কায় ভোট দিন। দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলায় উন্নয়ন কর্মকান্ড সমবন্টণ ও ইনসাফ প্রতিষ্ঠায় ট্রাক প্রতীকের বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার বলে দিয়েছেন এলাকার জনপ্রিয়তায় স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়ে আসলে তিনি তাকে গ্রহণ করবেন। সূতরাং বিজয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে ফেঞ্চুগঞ্জ বাজারে তার নির্বাচনী অফিস উদ্বোধনকালে তিনি একথা বলেন।

ডা. দুলাল বলেন, আগামী ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন করাই মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার। তাই এবারের নির্বাচনে জনগণের ভোট দেয়ার মতো পরিবেশ থাকবে।

পরে, ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল ফেঞ্চুগঞ্জ বাজার, মাইজগাও বাজার ও মনিপুর চা বাগানে গণসংযোগ করেন।

এসময় সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য এ আর চৌধুরী সেলিম, ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আব্দুল বারী, সদস্য সচিব সালেহ আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি  সিরাজুল ইসলাম চৌধুরী, ব্যবসায়ী দেবাশিষ বাসুসহ স্থানীয় বিভিন্ন স্থরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক