শীতের সকালে ঢাকা-সিলেট মহাসড়কের দৃশ্য।
দিন ও রাতের তাপমাত্রা বেড়ে শীত কমার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে শনিবার (২৩ ডিসেম্বর) এবং রোববার (ডিসেম্বর) সিলেট অঞ্চলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
আবহাওয়া দপ্তর পূর্বাভাসে জানিয়েছে, শনিবার সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
একই সঙ্গে সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। সারাদেশের রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে।
জৈন্তাবার্তা/জেএ




