সিলেটে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

সিলেটে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২২/১২/২০২৩ ০৩:৫৬:৪২ পূর্বাহ্ন

সিলেটে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

প্রতিকী ছবি


সিলেটে বৃহস্পতিবার (২১ডিসেম্বর) দিবাগত রাতে নগরীর হওয়াপাড়ায় বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে এক যুবকের।

শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (ডিসি উত্তর) আজবাহার আলী শেখ। 

নিহত মো. রিপন মিয়া (৩৫) মহানগরের মুন্সিপাড়া ১৪ নং বাসার মতিন মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময় হাওয়াপাড়ার ১০৫ নাম্বার নির্মাণাধীন ভবনের পাঁচ তলায় বৈদ্যুতিক তার চুরি করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিপন মারা যান। শুক্রবার সকাল ৬টার দিকে পথচারীরা মৃতদেহের ঝুলন্ত পা দেখতে পেয়ে সেখানে লোকজন জড়ো হয়ে পুলিশে খবর দেন। পরে কোতোয়ালি থানাপুলিশ এসে লাশ উদ্ধার করে। 

এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ (পিপিএম) বলেন, লাশের ময়না তদ্ন্ত হবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক