কানাইঘাটে স্বতন্ত্র প্রার্থী হুছামুদ্দীনের নির্বাচনী কার্যালয় উদ্বোধন
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

কানাইঘাটে স্বতন্ত্র প্রার্থী হুছামুদ্দীনের নির্বাচনী কার্যালয় উদ্বোধন

আব্দুন নূর, কানাইঘাট প্রতিনিধি

প্রকাশিত: ২২/১২/২০২৩ ০৮:২১:৩৬ পূর্বাহ্ন

কানাইঘাটে স্বতন্ত্র প্রার্থী হুছামুদ্দীনের নির্বাচনী কার্যালয় উদ্বোধন

ছবি: নিজস্ব


আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মোঃ হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর ক্যাটলি মার্কার কানাইঘাটের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে কানাইঘাট উত্তর বাজার আল-জালাল ম্যানশনে কেটলি মার্কার প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন স্বতন্ত্র প্রার্থী মাওলানা মোঃ হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। 

এ সময় আনজুমানে আল-ইসলাহ, তালামীযে ইসলামিয়ার নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলিম-উলামা সহ নানা শ্রেণি-পেশার ভোটারদের উপস্থিতিতে কার্যালয় উদ্বোধন কালে মাও. হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেন, অবহেলিত কানাইঘাট-জকিগঞ্জের উন্নয়ন সহ মানুষের মধ্যে ইনসাফ ও মানবতা প্রতিষ্ঠা এবং দেশের মানুষের কথাগুলো মহান জাতীয় সংসদে তুলে ধরার জন্য তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে কেটলি প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার পরিবার দীর্ঘদিন থেকে এ অঞ্চলের মানুষের সুঃখ, দুঃখের পাশে থাকার পাশাপাশি তিনি রাজনীতির মাধ্যমে ধর্মীয় নানা বিষয় সহ মানুষের মৌলিক অধিকারের জন্য মাঠে-ময়দানে কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর সাথে দেখা করে নানা বিষয়ে কথা বলেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে সংসদ সদস্য হিসেবে সংসদে দেখতে চেয়েছেন। নির্বাচনে প্রচার-প্রচারনার জন্য যেখানে যাচ্ছেন সর্বস্তরের আলিম-উলামা থেকে শুরু করে সাধারণ মানুষের স্বতস্ফুর্ত সমর্থন পাচ্ছেন উল্লেখ করে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হলে দলমত নির্বিশেষে সকল মানুষের ভোটে তিনি নির্বাচিত হবেন।

নির্বাচনী অফিস উদ্বোধনের পূর্বে কানাইঘাটের বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি নির্বাচনী উঠান বৈঠক ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন তিনি।

এম সি



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক