‘হরতাল অবরোধকে বাঙালি জাতি লালকার্ড দেখিয়েছে’
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

‘হরতাল অবরোধকে বাঙালি জাতি লালকার্ড দেখিয়েছে’

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২/১২/২০২৩ ০৯:১৪:০৭ পূর্বাহ্ন

‘হরতাল অবরোধকে বাঙালি জাতি লালকার্ড দেখিয়েছে’

নৌকার প্রার্থী সমর্থনে নিজপাট ইউনিয়ন আ.লীগ আয়োজনে পথসভা।


জৈন্তাপুরে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জৈন্তাপুর উপজেলায় নৌকার সমর্থনে পথসভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ৭ ঘটিকার সময় জৈন্তাপুর উপজেলার ফেরিঘাট বাজারে নৌকার প্রার্থী ইমরান আহমদের সমর্থনে নিজপাট ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজনে এই পথসভা অনুষ্ঠিত হয়। 

ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি কামাল আহমেদের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাষ্টার আব্দুল জলিলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলি। 

পথসভায় বক্তারা বলেন, হরতাল অবরোধের মত ধ্বংসাত্ত্বক রাজনৈতিক কর্মকাণ্ডকে বাঙালি লালকার্ড দেখিয়েছে। সেই দেশে অসহযোগ আন্দোলনের মত কর্মসূচি রীতিমতো হাস্যকর।

তারা বলেন, শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশের অগ্রগতি একটি মহল সহ্য করতে না পেরে অপপ্রচার চালাচ্ছে। কিন্তু সকল অপপ্রচারকে বুড়ো আঙুল দেখিয়ে আগামী ৭ই জানুয়ারি  বিপুল ভোটে জয়যুক্ত করে ইমরান আহমেদকে সংসদে পাঠাবে জৈন্তাপুরবাসী।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর বিষয়ক সম্পাদক হাসিনুল হক হুসনু, সদস্য আব্দুল মতিন শাহীন, আবুল হোসেন,এডভোকেট মো আবদুল্লাহ , ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফয়েজ আহমেদ, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি মন্জুর এলাহী সম্রাট, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শওকত আলি, যুবলীগ নেতা সুভাষ দাস বাবলু, ছাত্রলীগ নেতা কুতুবউদ্দিন, তফসিরুল ইসলাম পলাশ সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক