নাশকতা রোধে সিলেট রেল স্টেশনে র‍্যাবের নিরাপত্তা জোরদার
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন

নাশকতা রোধে সিলেট রেল স্টেশনে র‍্যাবের নিরাপত্তা জোরদার

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২৩/১২/২০২৩ ১২:৪১:১১ অপরাহ্ন

নাশকতা রোধে সিলেট রেল স্টেশনে র‍্যাবের নিরাপত্তা জোরদার

র‍্যাব-৯ এর অধিনায়ক মোমিনুল হকের প্রেস ব্রিফিং।


সিলেটে ট্রেন যাত্রীদের জানমাল রক্ষা, রেলপথে নাশকতা রোধ ও সার্বিক নিরাপত্তায় নজরদারি জোরদার করেছে র‍্যাব-৯ সিলেট।

শুক্রবার (২২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় সিলেট রেলওয়ে স্টেশনে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে তদারকিতে র‍্যাব-৯ এর অধিনায়ক মোমিনুল হকের নেতৃত্বে বিপুল সংখ্যক র‍্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

র‍্যাব-৯ এর অধিনায়ক মোমিনুল হক বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্নস্থানে রেললাইন কেটে ফেলা সহ ট্রেনে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটছে। এমন পরিস্থিতিতে ট্রেনের নাশকতা রোধ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতে র‍্যাব-৯ এর আওতাধীন এলাকা সিলেটসহ সিলেট বিভাগের অন্যান্য জেলা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার রেলস্টেশনগুলোতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এছাড়া রেলস্টেশনগুলোতে নিয়মিতভাবে রোবাস্ট পেট্রোল পরিচালনা করা হচ্ছে। যাতে করে নাশকতাকারী ও দুষ্কৃতিকারীরা কোনো দাহ্য পদার্থ, বিস্ফোরক দ্রব্য কিংবা অবৈধ মালামাল (মাদক, আগ্নেয়াস্ত্র) বহন করতে না পারে।

তিনি আরও বলেন, এছাড়া র‍্যাব-৯ এর আওতাধীন স্টেশনগুলোর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিভিন্ন সময় ধারাবাহিকভাবে চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ট্রেনের যাত্রীদের নিরাপত্তার অংশ হিসেবে রেলস্টেশন এবং বিভিন্ন ট্রেনে র‍্যাব-৯ এর বোম্ব ডিসপোজাল ইউনিট কর্তৃক বিভিন্ন সময় সুইপিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি যেকোনো ধরনের নাশকতা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে স্টেশনগুলোর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অত্যন্ত সর্তকতার সঙ্গে র‍্যাব-৯ কর্তৃক সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক